সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ০২:৫০ এএম
কর্ণফুলীতে মহিউদ্দিন বাবুর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ, পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ২নং বড়উঠান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ মীরপুর ফকিনীর হাট এলাকায় মহিউদ্দিন বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারবিরোধী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
তিনি স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অবহিত করা হলে তিনি একাধিকবার শাহ মীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিউল্লাহকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, নির্দেশনার পরও দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
এ নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, অভিযুক্ত মহিউদ্দিন বাবুর সঙ্গে ফাঁড়ির ইনচার্জ সফিউল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গড়িমসি করা হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আনোয়ারা ও কর্ণফুলী থানার ওসিদের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে।
অপরাধে জড়িত কাউকে ছাড় না দিয়ে সবাইকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা যদি আইনবহির্ভূত কাজ করেন বা দায়িত্ব পালনে অবহেলা করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ সাহেদা বেগমের, ‘নিউজ বাঁশখালী’ পেজ বন্ধে প্রশাসনের ... বিস্তারিত
মানবতার ফেরিওয়ালা ও সমাজসেবক কামরুল হাসান রিপন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, জনসেবা ও এà... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বà... বিস্তারিত
ভুয়া টিকিট দিয়ে যাত্রীকে হয়রানির অভিযোগ, প্রতারণার শিকার আব্দুল জব্বার! প্রথমে রাত ৮টার ফ্লাইট, পà¦... বিস্তারিত
৷‘টাকা ছাড়া ফাইল নড়ে না’—চসিকের প্রকৌশল বিভাগে অনিয়মের অভিযোগ! প্রধান প্রকৌশলী মো. আনিছুর রহà... বিস্তারিত
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা মঞ্জুর বিরুদ্ধে কয়েক কোটি টাকার জায়গা à¦... বিস্তারিত