রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১০:০৫ এএম
মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
এম.নাছির উদ্দীন জসিম (চট্টগ্রাম)
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে খুলশী থানা শাখার মহিলা সম্পাদিকা রিনা বেগমের ছোট ভাই মরহুম মোঃ কামরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আজ বাদে আছর নগরীর বায়েজিদ শেরশাহ বাংলাবাজার ডেবারপাড় অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাফর হায়দার, চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সদস্য মোঃ বেলাল আহমেদ, খুলশী থানা শাখার সভাপতি মোহাম্মদ কাজী সোবাহান,
বাকলিয়া থানা শাখার সভাপতি এম, নাসির উদ্দীন (জসিম)।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলশী থানা শাখার নেতৃবৃন্দ মোঃ টিটু, মোঃ সেলিম মিয়া, মোঃ ইয়াসিন, বাকলিয়া থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন রাজু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফয়জিয়া মহিউচ্ছন্নাহ নূরানী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সৈয়দ আলম।
মোনাজাতে মরহুম মোঃ কামরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
এ সময় বক্তারা বলেন, মানুষের জীবনে মৃত্যু অবধারিত। তাই মরহুমের জন্য দোয়া করা এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
টাঙ্গাইল সখীপুর নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন বিশেষ প্রতিনিধিঃ হাফিজুর সুপ্ত প্রতিভার à... বিস্তারিত
বিআরটিএর ক্যাশিয়ার মেহেদীকে ঘিরে শত কোটি টাকার সম্পদের গুঞ্জন! অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, দুদকের à... বিস্তারিত
জনগণের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছেন কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হাসা... বিস্তারিত
সাংবাদিকতা একটি মহান পেশা, সাংবাদিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে: আজগর আলী মানিক চট্টগ্রাম à¦... বিস্তারিত
মাদকমুক্ত পাঁচলাইশ গড়তে মাঠে মোহাম্মদ ইসমাইল নির্বাচনের আগে প্রতিশ্রুতি নয়, জনসেবামূলক কর্মকাণà... বিস্তারিত
সম্পত্তির বিরোধে সোলায়মান রুবেলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় বিচার চাইতে গিয়à... বিস্তারিত