বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ০৪:২৮ এএম
চট্টগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্যাপন
‘জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি, বাস্তব পরিবর্তন আনি’ প্রতিপাদ্যে আলোচনা সভা
চট্টগ্রাম প্রতিনিধি, উৎপল কুমার দাস:
‘জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি, বাস্তব পরিবর্তন আনি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে মানসিক স্বাস্থ্য বিভাগ ও বৈজ্ঞানিক অংশীদার প্রতিষ্ঠান রেনাটা পিএলসি-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
অনুষ্ঠানে প্রধান
আলোচক ছিলেন অধ্যাপক ডা. মো. শফিউল হাসান, চেয়ারম্যান, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্যাপন কমিটি। তিনি মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং তাঁদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ওপর আলোকপাত করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক, আইএএইচএস ও ইউসিটিসির চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম, ডা. শাফিকা আফরোজ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন রেনাটা পিএলসি-এর হেড অব মার্কেটিং মো. আবদুল আজিজ। তিনি মানসিক স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রেনাটা পিএলসি-এর জেনারেল ম্যানেজার মো. শাখাওয়াত হোসেন।
বক্তারা মানসিক স্বাস্থ্যকে সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও নেতিবাচক ধারণা দূর করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনা, তাঁদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা জরুরি।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এ আয়োজন মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
রিপোর্ট: উৎপল কুমার দাস
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, মো গোলাম কিবরিয়া : লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :&n... বিস্তারিত
দীঘিনালায় পুলিশের অভিযানে ইয়াবা ডিলার সেলিম গ্রেফতার বিষেশ প্রতিনিধি,খাগড়াছড়ি। খাগড়াছড়িà... বিস্তারিত
ভোরবেলা অনলাইন পত্রিকার প্রতিবেদনের প্রতিবাদ চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশ আরাফà... বিস্তারিত
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: ফিরোজের দাবি—“নিলামকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই” নিজà¦... বিস্তারিত
ভুয়া মেজর পরিচয়ে প্রভাবের বিস্তার, আলিশান বাড়ি-গাড়ি ও বিপুল সম্পদের অভিযোগ এমপি মোস্তাফিজের নাম ব... বিস্তারিত
বাঁশখালীতে ‘ভুয়া মেজর’ পরিচয়ে প্রতারণার অভিযোগ কখনো ডিবি, কখনো এসপি, কখনো মেজর-জেনারেল পরিচয় দà... বিস্তারিত
দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, মো গোলাম কিবরিয়া : লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :&n... বিস্তারিত
দীঘিনালায় পুলিশের অভিযানে ইয়াবা ডিলার সেলিম গ্রেফতার বিষেশ প্রতিনিধি,খাগড়াছড়ি। খাগড়াছড়িà... বিস্তারিত
ভোরবেলা অনলাইন পত্রিকার প্রতিবেদনের প্রতিবাদ চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশ আরাফà... বিস্তারিত
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: ফিরোজের দাবি—“নিলামকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই” নিজà¦... বিস্তারিত