সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ০৪:১৭ এএম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: ফিরোজের দাবি—“নিলামকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে “নিলামে মালামাল পাইয়ে দেওয়ার আশ্বাস: কাস্টমস স্টাফ ফিরোজের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাস্টমস স্টাফ ফিরোজ।
প্রতিবাদলিপিতে ফিরোজ দাবি করেন, প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে নিলামের মালামাল পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ, প্রতারণা, জালিয়াতি এবং অনিয়ম-দুর্নীতির যে অভিযোগ তুলে ধরা হয়েছে, তার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। এসব অভিযোগকে তিনি মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।
ফিরোজ বলেন, কাস্টমসের নিলাম কার্যক্রমে কোনো ব্যক্তিকে
মালামাল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি কারও কাছ থেকে অর্থ গ্রহণ করেননি। কোনো সিএনএফ ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে এ ধরনের আর্থিক লেনদেনের অভিযোগও তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।
প্রকাশিত প্রতিবেদনে তার সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন নিয়েও যে প্রশ্ন তোলা হয়েছে, সে বিষয়েও ফিরোজ বলেন, যথাযথ তথ্য-প্রমাণ ও যাচাই ছাড়া এ ধরনের অভিযোগ প্রকাশ করা অনাকাঙ্ক্ষিত। এতে তার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কারও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রমাণসহ উপস্থাপন করা যেতে পারে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাগত জানান।
ফিরোজের দাবি, সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য যথাযথভাবে নেওয়া হয়নি। তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে প্রকাশিত সংবাদের বিষয়টি পুনরায় যাচাই করে তার বক্তব্য প্রকাশ এবং অসত্য বা বিভ্রান্তিকর তথ্য সংশোধনের অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রকাশিত প্রতিবাদ । আর কেহ মিত্যা নিউজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিবেদক ফিরোজ কাস্টম কর্মকর্তা।
ভোরবেলা অনলাইন পত্রিকার প্রতিবেদনের প্রতিবাদ চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশ আরাফà... বিস্তারিত
ভুয়া মেজর পরিচয়ে প্রভাবের বিস্তার, আলিশান বাড়ি-গাড়ি ও বিপুল সম্পদের অভিযোগ এমপি মোস্তাফিজের নাম ব... বিস্তারিত
বাঁশখালীতে ‘ভুয়া মেজর’ পরিচয়ে প্রতারণার অভিযোগ কখনো ডিবি, কখনো এসপি, কখনো মেজর-জেনারেল পরিচয় দà... বিস্তারিত
শুভ জন্মদিন মেরাজ ইসলাম রবি মহরম বেলাল সওদাগরের দ্বিতীয় পুত্র মেরাজ ইসলাম রবি-এর আজ শুভ জন্মদিন... বিস্তারিত
নড়াইলের লোহাগড়ায় যাত্রী ছাউনির অসহায় নারী পেলেন ইউএনওর সহায়তায় আশ্রয়ের ঘর ও খাবার গোলাম কি... বিস্তারিত
রাঙ্গুনিয়ার গর্বিত সন্তান রাঙ্গুনিয়ার গর্বিত সন্তান রাঙ্গুনিয়া শুধু পাহাড়, নদী আর সবুজের জনপদ নà... বিস্তারিত