শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৯ এএম
সিটিজি ক্রাইম টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা হেড অফিসে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে শত শত সাংবাদিকের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিটিজি ক্রাইম টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সিটিজি ক্রাইম টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার আফরোনাজ পান্না, সাংবাদিক সাইদুল ইসলাম লিটন, সাংবাদিক সুরিয়া,
এডিটর ফহাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংবাদিক শাহিনুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক জহির আহমেদ, সাংবাদিক করিম, শিল্পী আলাউদ্দিন, সাংবাদিক কবির আহমদ, সাংবাদিক রুহুল আমিন, সাংবাদিক শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে সিটিজি ক্রাইম টিভি সংবাদ পরিবেশন, সাংবাদিকতা ও গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে কামাল কাজ করে আসছে। এই দীর্ঘ পথচলায় দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রতিষ্ঠানের একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটিজি ক্রাইম টিভির ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার সঙ্গে যুক্ত সকল সাংবাদিক, প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চেয়ারম্যান আজগর আলী মানিক তাঁর বক্তব্যে বলেন, সিটিজি ক্রাইম টিভির ১৮ বছরের পথচলা সম্ভব হয়েছে সাংবাদিক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের ভালোবাসা ও সহযোগিতায়। ভবিষ্যতে আরও আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান চেয়ারম্যান।
সিনিয়র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন। বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সহযোগিতা গণমাধ্যমকে আরও শক্তিশালী করে। সিটিজি ক্রাইম টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।
সিটিজি ক্রাইম টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার আফরোনাজ পান্না তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের পথচলার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, গণমাধ্যমের মূল শক্তি হলো সাংবাদিকদের নিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। ভবিষ্যতেও সিটিজি ক্রাইম টিভির সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। তাঁরা সিটিজি ক্রাইম টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের শত শত সাংবাদিক, প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। পরে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে কেক কাটা ওি শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সিটিজি ক্রাইম টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঢাকা হেড৷ অফিসের আয়োজন শেষ হয়।
সিটিজি ক্রাইম টিভির ১৮ বছরের পথচলায় সংশ্লিষ্ট সকল সাংবাদিক, পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন মনিরুল ইসলাম রিপোর্টার মোঃ হাবিবুà... বিস্তারিত
আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোস্তফা কামাল বাবুল আà¦... বিস্তারিত
বায়েজিদে আবদুল নবী লেদুর নেতৃত্বে আওয়ামী লীগের মিছিল ফায়ার সার্ভিস রোডে প্রকাশ্যে মিছিল, পুলিশ পà... বিস্তারিত
*আকিজ গ্রুপের পরিচালকের চট্টগ্রামে অয়েল রিফাইনারি প্ল্যান্ট পরিদর্শন* *উত্তর পতেঙ্গা (চট্টগ্রা... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্à¦... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের à... বিস্তারিত
বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন মনিরুল ইসলাম রিপোর্টার মোঃ হাবিবুà... বিস্তারিত
আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোস্তফা কামাল বাবুল আà¦... বিস্তারিত
বায়েজিদে আবদুল নবী লেদুর নেতৃত্বে আওয়ামী লীগের মিছিল ফায়ার সার্ভিস রোডে প্রকাশ্যে মিছিল, পুলিশ পà... বিস্তারিত
*আকিজ গ্রুপের পরিচালকের চট্টগ্রামে অয়েল রিফাইনারি প্ল্যান্ট পরিদর্শন* *উত্তর পতেঙ্গা (চট্টগ্রা... বিস্তারিত