বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৮ এএম
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ
রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা
মানুষের কল্যাণে রাজনীতি—এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে রাজারবাগ-বাগপাড়া কাউন্সিল পদপ্রার্থী জনাব কামরুল হাসান রিপনের উদ্যোগে সাধারণ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (পেশার) মাপা, ওজন মাপাসহ প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়া হচ্ছে। অনেক মানুষ অর্থের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এমন একটি জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি
রাখে।
কামরুল হাসান রিপন শুধু একজন কাউন্সিল পদপ্রার্থী নন—তিনি একজন মানুষের পাশে থাকা মানুষ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-কষ্টকে নিজের দায়িত্ব মনে করে তাদের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত জনসেবকের অন্যতম বৈশিষ্ট্য।
আমরা বিশ্বাস করি, জনগণের ভালোবাসা অর্জন শুধু কথায় নয়, বরং মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজের কল্যাণে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমেই সম্ভব। রাজারবাগ-বাগপাড়ার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম সেই মানবিক দায়িত্ববোধেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে যারা এগিয়ে আসেন, তাদের উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব। রাজারবাগ-বাগপাড়া এলাকার মানুষ একজন সৎ, মানবিক, জনবান্ধব ও সেবার মানসিকতাসম্পন্ন প্রতিনিধি বেছে নেওয়ার ক্ষেত্রে কামরুল হাসান রিপনকে বিবেচনা করতে পারেন।
নেতৃত্ব হোক মানুষের জন্য, রাজনীতি হোক মানবতার জন্য—
মানুষের পাশে থাকাই হোক আগামী দিনের অঙ্গীকার।
কামরুল হাসান রিপনের মতো মানবিক উদ্যোগ গ্রহণকারী মানুষ সমাজে আরও বেশি প্রয়োজন। মানুষের কল্যাণে তাঁর এই প্রচেষ্টা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত