বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪২ এএম
পার্বতীপুরে মাদকের চালান আটকের ঘটনায় রহস্য ও ধোঁয়াশা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:মোঃ মশিউর ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে মাদকের চালান আটকের ঘটনায় পার্বতীপুর মডেল থানা পুলিশের দেওয়া তথ্য নিয়ে রহস্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ঘটনার স্থান ও জব্দ করা মাদকের পরিমাণ নিয়েও সংশ্লিষ্ট পক্ষগুলোর দেওয়া তথ্যে মিল না থাকায় বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, তিনি শুনেছেন, ৪ সেপ্টেম্বর (শুক্রবার) আনুমানিক ভোর ৪টার দিকে পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সহকারী স্টেশন মাস্টারের (এএসএম) রুমের সামনে থেকে
দুটি পেয়ারার বস্তা জব্দ করে ভ্যানযোগে মডেল থানায় নিয়ে যায়।
অন্যদিকে, আটক পেয়ারার বস্তার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মডেল থানার ওসি ওয়াদুদ আলী ও অভিযানের নেতৃত্বদানকারী এসআই পিন্টু কুমার দাস জানান, পেয়ারার বস্তায় ৫৬ পিস ফেনসিডিলের বিকল্প ভারতীয় স্কপ সিরাপ পাওয়া গেছে। তারা আরও জানান, এসব মালামাল পরিত্যক্ত অবস্থায় শহরের শহীদ ময়দান এলাকার রাস্তায় পাওয়া যায়।
দুই থানা পুলিশের এমন বিপরীতমুখী তথ্য গণমাধ্যমকর্মী ও সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
প্রকৃত কারণ অনুসন্ধানে শনিবার সকালে রেলওয়ে স্টেশনে সরেজমিনে গেলে স্টেশনে দায়িত্বরত কুলি জুয়েল ও কুলি সর্দার মিরাজের কাছে ভিন্ন তথ্য পাওয়া যায়।
তারা জানান, ৪ সেপ্টেম্বর খুলনা মেইল ট্রেন খুলনা থেকে এসে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে থামলে ট্রেনের পার্সেল বগি থেকে ২০-২৫টি পেয়ারার বস্তা নামিয়ে এএসএম রুমের সামনে রাখা হয়।
কিছুক্ষণের মধ্যেই দুইজন যুবক এসে সেখান থেকে পেয়ারার দুটি বস্তা নিয়ে ভ্যানে তোলার চেষ্টা করেন। এ সময় কুলিদের বাধার মুখে তারা বস্তা দুটি নিয়ে যেতে পারেননি। যুবকদ্বয় চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ সেখানে এসে ওই দুটি পেয়ারার বস্তার মুখ খুলে হাত ঢুকিয়ে তল্লাশি করে।
কুলি জুয়েল জানান, সে সময় তারা (পুলিশ দলকে) বস্তায় কী মালামাল রয়েছে, তা প্রকাশ্যে প্রদর্শন ও গণনার দাবি করেন। তবে পুলিশ সদস্যরা তাতে কোনো কর্ণপাত না করে পুনরায় পেয়ারার বস্তার মুখ বেঁধে সেগুলো মডেল থানায় নিয়ে যায়।
সিনিয়র কুলি সর্দার আমজাদ হোসেন বলেন, ‘আমি ডিউটিতে আসার সময় প্ল্যাটফর্মে প্রবেশ করলে আমার চোখে পড়ে ভ্যানযোগে পেয়ারার বস্তা নিয়ে যাওয়ার দৃশ্য।’
এদিকে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ও প্রত্যক্ষদর্শী কুলিদের দেওয়া তথ্যের সঙ্গে মডেল থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের দেওয়া তথ্যের কোনো মিল না থাকার বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি ওয়াদুদ আলীর ভাষ্য জানতে চাওয়া হয়।
এ বিষয়ে তিনি জানান, গণমাধ্যমে যে তথ্য দিয়েছেন, তা অভিযানকারী পুলিশ দলের কাছ থেকেই পাওয়া তথ্য।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার সারা বাংলাদেশ
মোঃ মশিউর ইসলাম
তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত