শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১১:৪৯ এএম
চাঁদাবাজদের হুমকির মুখে ব্যবসায়ী জীবন দেব নাথ ও তার পরিবারকে মেরে ফেলার হুুমকি
১০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে সন্তানসহ পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি—তুরাগ থানায় জিডি
ঢাকা প্রতিনিধি: রাজধানীর তুরাগ থানার শুক্রভাঙ্গা গ্রামের কালামার্কেট এলাকায় (দিয়াবাড়ি সংলগ্ন) চাঁদাবাজদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন খেটে-খাওয়া ব্যবসায়ী জীবন দেব নাথ ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁর অভিযোগ, একটি চিরকুটের মাধ্যমে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাঁর স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।
জীবন দেব নাথ দীর্ঘদিন
ধরে কালামার্কেট এলাকায় একটি ফার্মেসি পরিচালনা করে আসছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই ফার্মেসিই তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস। ব্যবসার আয় দিয়েই পরিবারের ভরণ-পোষণ ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হয়। সীমিত আয়ের কারণে অনেক সময় সংসার চালাতেও তাঁকে হিমশিম খেতে হয়। জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ সকালে প্রতিদিনের মতো জীবন দেব নাথ তাঁর ফার্মেসি খোলেন। দুপুর ১টার দিকে দোকান বন্ধ করে খাবার খেতে বাসায় যান। পরে বিকেলে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে একটি খাম দেখতে পান। খামটি খুলে ভেতরে একটি চিরকুট দেখতে পান। সেখানে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১০ লাখ টাকা চাঁদা দেওয়ার দাবি করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
চিরকুটে চাঁদা না দিলে তাঁর পরিবারের সদস্য ও সন্তানদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, হুমকিদাতারা নিজেদের “সেভেন স্টার গ্রুপের” সদস্য হিসেবে পরিচয় দিয়েছে।
ব্যবসায়ী জীবন দেব নাথের আরও অভিযোগ, তিনি হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করেও হুমকি দেওয়া হয়েছে। এমনকি বিষয়টি কাউকে জানালে তাঁর জন্য পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন জীবন দেব নাথের পরিবারের সদস্যরা। বিশেষ করে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার বিষয়ে জীবন দেব নাথ তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, কোনো সাধারণ ব্যবসায়ী যেন চাঁদাবাজি, ভয়ভীতি বা সন্ত্রাসী হুমকির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
তদন্ত ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় এখন জীবন দেব নাথ ও তাঁর পরিবার।
প্রতিবেদন:
শরীফ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি, সিটিজি নিউজ
মিথ্যা মামলা থেকে জামিন পেলেন সোলাইমান রুবেল রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, জড়িতদের বিরুদ্ধে তদন্... বিস্তারিত
রেলের আরএনবিতে বদলি-পদায়ন ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ পছন্দের কর্মস্থল পেতে ৩০ হাজার থেকে কয়েক লা... বিস্তারিত
যমুনা ফিউচার পার্কে মোবাইল সার্ভিসিং নিয়ে অভিযোগ, ১৩ হাজার টাকার ভাউচার দিয়ে ২৬ হাজার টাকা দাবি ম... বিস্তারিত
বায়েজিদে রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি-অপহরণের অভিযোগ: নেপথ্যে কারা? আসছে আরও চাঞ্চল্যকর তথ্য... বিস্তারিত
পুরোনো মামলা ও ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা ... বিস্তারিত
বিনিয়োগের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ায় হালাল বিনিয়োগের নামে প্রতারণা এই প্রতারকে ধরিয়ে দিন... বিস্তারিত
মিথ্যা মামলা থেকে জামিন পেলেন সোলাইমান রুবেল রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, জড়িতদের বিরুদ্ধে তদন্... বিস্তারিত
রেলের আরএনবিতে বদলি-পদায়ন ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ পছন্দের কর্মস্থল পেতে ৩০ হাজার থেকে কয়েক লা... বিস্তারিত
যমুনা ফিউচার পার্কে মোবাইল সার্ভিসিং নিয়ে অভিযোগ, ১৩ হাজার টাকার ভাউচার দিয়ে ২৬ হাজার টাকা দাবি ম... বিস্তারিত
বায়েজিদে রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি-অপহরণের অভিযোগ: নেপথ্যে কারা? আসছে আরও চাঞ্চল্যকর তথ্য... বিস্তারিত