মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ০৭:২১ এএম
বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন এমডি কমডোর ফজলার রহমান
প্রেষণে নিয়োগ, প্রত্যাহার করা হলো বর্তমান এমডি কমডোর মো. মাহমুদুল মালেককে
লেখক: আজগর আলি মানিক
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নেতৃত্ব এসেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এ গুরুত্বপূর্ণ সংস্থার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
একই আদেশে বিএসসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. মাহমুদুল মালেককে প্রেষণ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি
করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমডোর ফজলার রহমান প্রেষণে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে তিনি দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম গুরুত্বপূর্ণ নৌপরিবহন সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
অন্যদিকে, বিএসসির বর্তমান এমডি কমডোর মো. মাহমুদুল মালেককে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সরকারের এ প্রশাসনিক সিদ্ধান্তের ফলে বাংলাদেশ শিপিং করপোরেশনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। নতুন এমডি কমডোর ফজলার রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় এ সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
১৮ বিদ্যালয়ে শূন্য পাস! দিনাজপুর শিক্ষা বোর্ডে ১২৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এসএসসি পরীক... বিস্তারিত
রেলের টেন্ডার-ইজারা ঘিরে শাহ আলমের প্রভাবের অভিযোগ স্ত্রীর নামে রেলভূমিতে রেস্টুরেন্ট, আইসফ্যাক... বিস্তারিত
চট্টগ্রামে রাতে পতেঙ্গা ঘাটে এলো সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা ৫ কারবারি আটক হলেও মূলহোতারা ধরাছোঁয়ার ব... বিস্তারিত
চসিকের কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দুদকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিজস্ব প্রতি... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনভূমি দখল ও সরকারি সম্পদ নিয়ে গুরুতর অভিযোগ: প্যানেল চেয়ারম্যান নজরুল ... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের আবাসিক ফ্ল্যাট সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে সেলিম ভুঁইয়ার প্রত... বিস্তারিত