মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ০৭:২১ এএম
চট্টগ্রামে রাতে পতেঙ্গা ঘাটে এলো সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা
৫ কারবারি আটক হলেও মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে—আলাউদ্দিনকে ঘিরে উঠছে নানা অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গা ঘাটকেন্দ্রিক মাদক কারবার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, মিয়ানমার থেকে নৌপথে বিপুল পরিমাণ ইয়াবার চালান চট্টগ্রামে আনার চেষ্টা করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হলেও এ কারবারের সঙ্গে জড়িত কথিত মূলহোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের অভিযোগ, পতেঙ্গা ঘাট
ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি ইয়াবার চালান আটকের ঘটনায় ওই চক্রের তৎপরতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একসময় মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে আলোচিত ‘গাভী ইলিয়াস’ মারা যাওয়ার পর তার ঘনিষ্ঠদের একটি অংশের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ চলে আসার অভিযোগ রয়েছে। বিশেষ করে তার ভাই আলাউদ্দিনকে ঘিরে স্থানীয় পর্যায়ে নানা অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, পতেঙ্গা ও আশপাশের এলাকায় আলাউদ্দিনের প্রভাবশালী একটি বলয় রয়েছে এবং তাদের ছত্রচ্ছায়ায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, মাদক ব্যবসা, অবৈধ বাণিজ্যসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্টরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তোলার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সম্পদের উৎস সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
সাড়ে ৫ কোটি টাকার ইয়াবার চালান আটকের ঘটনায় পাঁচজনকে আটক করা হলেও স্থানীয়দের প্রশ্ন—চালানের পেছনে থাকা মূল অর্থদাতা, সরবরাহকারী ও নিয়ন্ত্রকদের শনাক্ত করা হবে কবে? শুধু বহনকারী বা মাঠপর্যায়ের কারবারিদের আটক করে মাদক নির্মূল সম্ভব নয় বলেও মনে করছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পতেঙ্গা ঘাটকে মাদক ও অবৈধ কর্মকাণ্ডের প্রভাবমুক্ত করতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং অর্থের উৎস অনুসন্ধান জরুরি। একই সঙ্গে ইয়াবা চক্রের সঙ্গে জড়িত কথিত মূলহোতাদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে আলাউদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্থানীয়দের প্রত্যাশা—সাড়ে ৫ কোটি টাকার ইয়াবার এই চালানের নেপথ্যে কারা রয়েছে, কোথা থেকে অর্থের জোগান এসেছে এবং কারা দীর্ঘদিন ধরে পতেঙ্গা ঘাটকে ব্যবহার করছে—তার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত হোতাদের আইনের আওতায় আনা হবে।
২য় পর্বে আসবে বিস্তারিত
বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন এমডি কমডোর ফজলার রহমান প্রেষণে নিয়োগ, প্রত্যাহার করা হলো বর্তমান ... বিস্তারিত
১৮ বিদ্যালয়ে শূন্য পাস! দিনাজপুর শিক্ষা বোর্ডে ১২৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এসএসসি পরীক... বিস্তারিত
রেলের টেন্ডার-ইজারা ঘিরে শাহ আলমের প্রভাবের অভিযোগ স্ত্রীর নামে রেলভূমিতে রেস্টুরেন্ট, আইসফ্যাক... বিস্তারিত
চসিকের কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দুদকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিজস্ব প্রতি... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনভূমি দখল ও সরকারি সম্পদ নিয়ে গুরুতর অভিযোগ: প্যানেল চেয়ারম্যান নজরুল ... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের আবাসিক ফ্ল্যাট সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে সেলিম ভুঁইয়ার প্রত... বিস্তারিত
বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন এমডি কমডোর ফজলার রহমান প্রেষণে নিয়োগ, প্রত্যাহার করা হলো বর্তমান ... বিস্তারিত
১৮ বিদ্যালয়ে শূন্য পাস! দিনাজপুর শিক্ষা বোর্ডে ১২৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এসএসসি পরীক... বিস্তারিত
রেলের টেন্ডার-ইজারা ঘিরে শাহ আলমের প্রভাবের অভিযোগ স্ত্রীর নামে রেলভূমিতে রেস্টুরেন্ট, আইসফ্যাক... বিস্তারিত
চসিকের কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দুদকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিজস্ব প্রতি... বিস্তারিত