মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ০৭:১৯ এএম
রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনভূমি দখল ও সরকারি সম্পদ নিয়ে গুরুতর অভিযোগ: প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের জোর দাবি
নিজস্ব প্রতিবেদক | লেখক: আজগর আলী মানিক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়ন ও ১ নম্বর রাজানগর ইউনিয়নে সংরক্ষিত বনভূমি ও সরকারি সম্পদ নিয়ে নানা অনিয়মের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি বনভূমি দখল, সরকারি সম্পদের অপব্যবহার এবং প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ১ নম্বর রাজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধেও এসব অভিযোগ
উঠেছে। তারা দাবি করেন, বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে। স্থানীয় সচেতন মহল বলছে, সংরক্ষিত বনভূমি ও সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে যাওয়ার সুযোগ নেই। তাই অভিযোগগুলোর দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।
তবে উল্লেখ্য, নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এখনো কোনো সরকারি তদন্তে প্রমাণিত হয়নি। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। ২য় পর্বে আসবে বিস্তারিত ভিডিও নিউজে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন এমডি কমডোর ফজলার রহমান প্রেষণে নিয়োগ, প্রত্যাহার করা হলো বর্তমান ... বিস্তারিত
১৮ বিদ্যালয়ে শূন্য পাস! দিনাজপুর শিক্ষা বোর্ডে ১২৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এসএসসি পরীক... বিস্তারিত
রেলের টেন্ডার-ইজারা ঘিরে শাহ আলমের প্রভাবের অভিযোগ স্ত্রীর নামে রেলভূমিতে রেস্টুরেন্ট, আইসফ্যাক... বিস্তারিত
চট্টগ্রামে রাতে পতেঙ্গা ঘাটে এলো সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা ৫ কারবারি আটক হলেও মূলহোতারা ধরাছোঁয়ার ব... বিস্তারিত
চসিকের কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দুদকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিজস্ব প্রতি... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের আবাসিক ফ্ল্যাট সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে সেলিম ভুঁইয়ার প্রত... বিস্তারিত