মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ০৭:১৯ এএম
বাহাদুরপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা
নিজস্ব প্রতিবেদক | যশোর
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ-এর নাম স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে আসাদুজ্জামান আসাদ এলাকায় একজন পরিচিত ও
গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বলেন, “আসাদুজ্জামান আসাদ একজন স্মার্ট ও মেধাবী নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক বলেন, “মানুষের বিপদ-আপদে আসাদ সবসময় এগিয়ে আসেন। আগামী দিনে তার মতো নেতৃত্ব এলাকার জন্য প্রয়োজন।”
বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ তহিদুর রহমান বলেন, “আসাদ একজন ভালো মনের মানুষ। তিনি নির্বাচনে অংশ নিলে জনগণের ব্যাপক সমর্থন পাবেন বলে আমি বিশ্বাস করি।”
এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের সেবা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তবে তাদের সিদ্ধান্তই হবে আমার সবচেয়ে বড় শক্তি।” আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাহাদুরপুরে রাজনৈতিক তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ ও ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে কে হবেন বাহাদুরপুর ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন এমডি কমডোর ফজলার রহমান প্রেষণে নিয়োগ, প্রত্যাহার করা হলো বর্তমান ... বিস্তারিত
১৮ বিদ্যালয়ে শূন্য পাস! দিনাজপুর শিক্ষা বোর্ডে ১২৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এসএসসি পরীক... বিস্তারিত
রেলের টেন্ডার-ইজারা ঘিরে শাহ আলমের প্রভাবের অভিযোগ স্ত্রীর নামে রেলভূমিতে রেস্টুরেন্ট, আইসফ্যাক... বিস্তারিত
চট্টগ্রামে রাতে পতেঙ্গা ঘাটে এলো সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা ৫ কারবারি আটক হলেও মূলহোতারা ধরাছোঁয়ার ব... বিস্তারিত
চসিকের কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দুদকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিজস্ব প্রতি... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনভূমি দখল ও সরকারি সম্পদ নিয়ে গুরুতর অভিযোগ: প্যানেল চেয়ারম্যান নজরুল ... বিস্তারিত