বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৬ এএম
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি
মেরুং ইউনিয়নের বেতছরী এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ, প্রতিটি ওয়ার্ডে সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
লেখক: মোঃ রফিক
টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেতছরী এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবির উদ্যোগে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর গ্রহণ এবং খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
এ সময় বিজিবির সিনিয়র
কর্মকর্তারা দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে অবগত হন। তারা আশ্বস্ত করেন, বন্যার এই সংকটময়৷ সময়ে বিজিবি সাধারণ মানুষের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।
বিজিবির কর্মকর্তারা বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবারকে একা ফেলে রাখা হবে না। পর্যায়ক্রমে মেরুং ইউনিয়নের প্রতিটি মহল্লা ও প্রতিটি ওয়ার্ডে খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।”
খাদ্য ও ওষুধ পেয়ে বন্যাকবলিত এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেন এবং দুর্যোগের সময় দ্রুত এগিয়ে আসায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, সরকারি সংস্থার পাশাপাশি বিজিবির এমন মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে এলাকার বহু বসতবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিজিবির জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করছেন এলাকাবাসী।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত