বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৬ এএম
চট্টগ্রামের আবাসন খাতে এম.এম প্রপার্টিজের নতুন দিগন্ত
‘এম এম রহমান খানম হাইটস’-এর নির্মাণকাজের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন, আধুনিক ও পরিকল্পিত আবাসনের নতুন স্বপ্নের সূচনা
লেখক: আজগর আলি মানিক
চট্টগ্রামের আবাসন শিল্পে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করলো এম.এম প্রপার্টিজ। প্রতিষ্ঠানটির বহুল প্রত্যাশিত আবাসিক প্রকল্প ‘এম এম রহমান খানম হাইটস’-এর নির্মাণকাজের শুভ উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আধুনিক স্থাপত্য, উন্নত সুযোগ-সুবিধা এবং নিরাপদ আবাসন নিশ্চিত করার প্রত্যয়ে নির্মিতব্য এই প্রকল্পকে ঘিরে নগরবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.
এ. মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য জহিরুল ইসলাম, চাটগাঁর চোখ পত্রিকার সম্পাদক এ. কে. এম. জহিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে এম.এম প্রপার্টিজের চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, “এম এম রহমান খানম হাইটস শুধু একটি ভবন নয়, এটি মানুষের স্বপ্ন, আস্থা এবং নিরাপদ ভবিষ্যতের প্রতীক। আমরা এমন একটি আবাসিক প্রকল্প নির্মাণ করছি, যেখানে আধুনিক জীবনযাপনের সকল প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। উন্নত নির্মাণমান, নান্দনিক নকশা, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত পার্কিং, সুপরিকল্পিত পরিবেশ এবং বাসিন্দাদের স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।” তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠানের সফলতা কখনোই একজন মানুষের একক অর্জন নয়। আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিনিয়োগকারী, ক্রেতা এবং আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনাদের নিয়েই এম.এম প্রপার্টিজ আগামী দিনে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও জনবান্ধব আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামের ক্রমবর্ধমান আবাসন চাহিদা পূরণে মানসম্মত ও পরিকল্পিত প্রকল্প নির্মাণ সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ নগর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, শিল্পোদ্যোক্তা, শিক্ষক, সমাজসেবক, দানবীর, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। শেষে এম.এম প্রপার্টিজের চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, “আপনাদের উপস্থিতি আমাদের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সততা, স্বচ্ছতা, গুণগত মান এবং সময়মতো কাজ সম্পন্ন করার মাধ্যমে এম.এম প্রপার্টিজকে দেশের অন্যতম বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠানে পরিণত করব।”
অনুষ্ঠি শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং প্রকল্পটির সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত