বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৭ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি মনোয়ার হোসেন খোকন গ্রেপ্তার; টঙ্গীতে স্বস্তি, এলাকাজুড়ে মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদক
লেখক: আজগর আলি মানিক
টঙ্গীর দারাইল এলাকার আলোচিত ব্যক্তি মনোয়ার হোসেন খোকন (৪২) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে এলাকায় একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল। এই চক্রের বিরুদ্ধে মাদক
ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সাধারণ মানুষের বাড়িঘর ও রাস্তা দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তার নাম শুনলেই অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়তেন এবং ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাসহ একাধিক মামলায় তার নাম এজাহারে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাতেও তিনি ও তার সহযোগীরা জড়িত ছিলেন। এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। স্থানীয়দের আরও দাবি, খোকন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে জমি, বাড়িঘর ও রাস্তা দখলসহ বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছিলেন। এমনকি তার চাচাতো ভাই মামুনের বাড়িঘর দখল এবং দীর্ঘদিন হয়রানি করার অভিযোগও এলাকাবাসীর মুখে শোনা যায়।
খোকনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর টঙ্গীর ৫২ নম্বর ওয়ার্ডের দারাইল এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। এলাকাবাসীর একটি অংশ আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটেছে এবং এখন তারা শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের প্রত্যাশা করছেন।
স্থানীয় ভুক্তভোগীরা খোকনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন এবং দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন। তাদের আশা, এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত