সংবাদ শিরোনাম

শাহিনের তেল চুরির বিশাল সিন্ডিকেট চট্টগ্রামের

শাহিনের তেল চুরির বিশাল সিন্ডিকেট চট্টগ্রামের

sub-editor    ১১:৩১ এএম, ২০২৬-০৬-২৯    126

শাহিনের  তেল চুরির বিশাল সিন্ডিকেট চট্টগ্রামের

আজগর আলি মানিক। 
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগের গাড়ি চালক মো. শাহিন চোরাই তেল ক্রয় বিক্রির বিশাল এক সিন্ডিকেট গড়ে তোলেন। শাহীনের সিন্ডিকেটটি সিটি কর্পোরেশনের গাড়ির তেলগুলো চুরি করে নগরীর বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক স্পটে এগুলো কম দামে বিক্রি করে আসছে। ব্যক্তিগত গাড়ির রয়েছে গাড়ি দুটির দাম ৬০ লাখ।
গাড়ি চালক শাহীনের পদ পদবী ছোট হলেও ময়লা বহনকারী গাড়ির চালক হলেও তার জীবনযাপন আচার আচরণ চলা ফেরা ও সম্পদের বহর দেখে চেনার উপায় নেই যে তিনি মাত্র ১৩ হাজার ৫০০ টাকা বেতনের একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী। ময়লার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ১০ বছরে তিনি গড়ে তুলেছেন বিপুল সম্পদের সাম্রাজ্য। 
চসিকের জ্বালানি তেল চুরি এবং অবৈধ ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে শাহিন এখন লাখ টাকার  মোটরসাইকেল ও বিলাসবহুল প্রাইভেট কারের মালিক নিয়েছে নামে বেনামে বহু জমি জমা প্লট ফ্ল্যাটসহ বহু সম্পদের মালিক। একজন সাধারণ চালকের এমন 'আলাদিনের  চেরাগ' পাওয়ার ঘটনায় খোদ সিটি করপোরেশনের ভেতরে-বাইরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
  বিভিন্ন তথ্য সূত্রে জানায় গত ১০ বছর ধরে চসিকের বাকলিয়া এলাকায় ময়লা পরিবহনের গাড়ি চালাচ্ছেন শাহিন। বর্তমানে তার মাসিক বেতন মাত্র ১৩ হাজার ৫০০ টাকা। অথচ সামাজিক  যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বিভিন্ন ছবি সূত্রে জানা গেছে, শাহিন যাতায়াত করেন লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কারে। শুধু তাই নয়, তার সংগ্রহে রয়েছে লাখ টাকা দামের একটি দামি মোটরসাইকেলও।
গব চেয়ে শঙ্কার বিষয় হলো, সিটি করপোরেশনের সর্বনিম্ন স্তরের চালক হয়েও তিনি নিজের ব্যক্তিগত প্রাইভেট কারে অবৈধভাবে 'চট্টগ্রাম সিটি করপোরেশন' এর লোগো ব্যবহার করে দাপিয়ে  বেড়াচ্ছেন নগরীর অলিগলিতে। এছাড়া নগরীর একটি অভিজাত ফ্ল্যাটে বসবাসের পাশাপাশি তিনি গাড়ি ব্যবসার সঙ্গেও জড়িত। যদিও আইনি জটিলতা এড়াতে ব্যবসার কাগজপত্র অন্যের নামে রাখা হয়েছে, তবে এর মূল নিয়ন্ত্রণ শাহিনের হাতেই বলে নিশ্চিত করেছে চসিকে একাধিক সূত্র।
শাহিনের এই উল্কাগতিতে ধনী হওয়ার পেছনে মূল উৎস চসিকের বরাদ্দকৃত ডিজেল ও অকটেন চুরি।, প্রতিদিন চসিকের ময়লা পরিবহনের জন্য শাহিনের গাড়ি বাবদ ১০ থেকে ১৫ লিটার জ্বালানি তেল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট ট্রিপ  শেষে সর্বোচ্চ ৬ থেকে ৮ লিটার তেল খরচ হয়। বাকি অতিরিক্ত  তেল তিনি প্রতিদিন জমিয়ে কালোবাজারে বিক্রি করে  দেন।
শুধু তাই নয়, শাহিন নিজে নিয়মিত গাড়িও চালান না। চসিক থেকে গাড়ি ও তেলের স্লিপ সংগ্রহ করে তিনি টাকার বিনিময়ে অন্য দৈনিক ভিত্তিক শ্রমিক দিয়ে গাড়িটি চালান, আর নিজে ব্যস্ত থাকেন তেল চুরির সিন্ডিকেট ও ব্যক্তিগত ব্যবসা দেখভালে। ভোক্তা পর্যায়ে যেখানে প্রতি লিটার ডিজেল কিনতে খরচ হয় ১১৫ টাকা, সেখানে শাহিন সিন্ডিকেট তা বিক্রি করছে মাত্র ৯৫ টাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর নতুন ব্রিজ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্দিষ্ট তেল ক্রয়-বিক্রয় কেন্দ্রের মাধ্যমে শাহিন নিয়মিত এই চুরির তেল বিক্রি করেন। নাম প্রকাশ না করার শর্তে শাহিনের কাছ থেকে তেল কেনা এক ক্রেতা বলেন, "আমি শাহিনের কাছ থেকে প্রতি লিটার ডিজেল ৯৫ টাকায় কিনি। তিনি দীর্ঘ দিন ধরেই নিয়মিত এখানে তেল সরবরাহ করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চসিকে চালক হিসেবে চাকরি পান শাহিন। চাকরিতে ঢুকেই সাবেক শাসকদলের ছাত্রসংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় জড়ান তিনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চসিকের পরিবহন বিভাগে গড়ে তোলেন এক শক্তিশালী সিন্ডিকেট। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলেও অলৌকিকভাবে এখনো বহাল তবিয়তে নিজের রাজত্ব ধরে রেখেছেন শাহিন। তেল চুরির বিয়ষটি জানাজানি হওয়ার পর শান্তির ভয়ে সিটি কর্পোরেশনের চাকুরী ছেড়ে দিবেন বলেও বিভিন্ন জনকে বলে বেড়াচ্ছেন বলে জানা গেছে। 
এ বিষয়ে সংশ্লিষ্ঠ এলাকার পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গাড়ি চালক শাহীনের তেল চুরিসহ বিভিন্ন বিষয় জানা জানি হওয়ার তার বিষয়ে অফিসিয়াল তদন্ত শুরু হয়েছে বলে শুনেছি তবে বিস্তারিত বলতে পারব না। 
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার পরিচ্ছন্ন বিভাগের  সুপারভাইজার মাহফুজুর রহমান বলেন, শাহীনের বিষয়টি এতদিন আমরা জানতাম, তার বিষয়টি সবার মধ্যে জানাজানি হলে খোঁজ খবর নেয়া হচ্ছে, কাজ কর্ম নিয়মিত করতেন কিনা জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনি। 
সম্পদের উৎস ও তেল চুরির অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাড়ি চালক  মো. শাহিন দামি প্রাইভেট কার ও মোটর সাইকেল নিজের স্বীকার করে তিনি বলেন, "আমি দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালাই, এটা সত্যি। তবে চাকরির পাশাপাশি আমার নিজস্ব ব্যবসা আছে। আমি নাকি প্রতিদিন ৩/৫ লিটার তেল চুরি করে বিক্রি করি তাহলে ৪/৫ লিটার তেল চুরি করে কেউ কি গাড়ি বাড়ি ও সম্পদের মালিক হতে পারবে, কর্পোরেশনের বেতনে আমার হয় না, পাশাপাশি আমি ব্যবসা করি ব্যবসার টাকায় সবগুলো করেছি, বৈধ আয় দিয়ে করেছি সেখানে কারো কোন প্রশ্ন উঠার কথা না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী হয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কীভাবে ব্যবসা করছেন, আর যদি লাভজনক ব্যবসাই থাকবে, তবে বছরের পর বছর কেন ১৩ হাজার টাকা বেতনের ময়লার গাড়ির চালকের চাকরি আঁকড়ে ধরে আছেন  এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ