সংবাদ শিরোনাম

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না: দিনাজপুরে বক্তারা

sub-editor    ১০:৩৮ এএম, ২০২৬-০৬-১৭    41

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না: দিনাজপুরে বক্তারা

মোঃ মশিউর ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশের তারিখ: ১৬ জুন ২০২৬
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাদাকাত আলি খান।
তিনি বলেন, “১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার মাত্র চারটি পত্রিকা রেখে দেশের অন্যান্য সকল সংবাদপত্র বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিল। বর্তমান সময়েও বিভিন্ন উপায়ে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ‘দৈনিক আমার দেশ’সহ দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলো বন্ধ করে যে ফ্যাসিবাদী আচরণের পরিচয় দেওয়া হয়েছিল, তা দেশের জনগণ আজও ভুলে যায়নি।” তিনি অবিলম্বে বন্ধ থাকা সকল গণমাধ্যম পুনরায় চালুর দাবি জানান।
সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, “সংবাদপত্র সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই কোনো স্বৈরাচারী শক্তি ক্ষমতায় এসেছে, তারা প্রথমেই গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হেনেছে। ১৬ জুনের কালো দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার ও জীবিকার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সংগঠনের অর্থ সম্পাদক আব্দুস সালাম বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া একটি স্বৈরাচারমুক্ত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করে কখনো রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা যায় না।” তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, সদস্য মোঃ নূর ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, মোঃ নূর ইসলাম নয়ন, মিজানুর রহমান মিজান, বেলাল হোসেন রাজু, জাহিদ হোসেন, তহমিনা বেগম, লাইছুর রহমান, আসক ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম।
এছাড়াও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম, স্টাফ রিপোর্টার
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ