বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১২ এএম
স্টাফ রিপোর্টার | দৈনিক আইবার্তা নিউজ
প্রকাশের তারিখ: ১৬ জুন ২০২৬
দিনাজপুরের বিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ১,০৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বেলা ৩টা ১০ মিনিটে বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকায় অবস্থিত বিরামপুর ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আসমান আলী (৫২)-কে
১,০১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি উপজেলার কাটলা ইউনিয়নের চৌঘরিয়া এলাকার বাসিন্দা।
একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার খানপুর ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে মারিয়া সরেন (৫০)-কে তার নিজ বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১টা ৫৫ মিনিটে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের পেছনে অভিযান পরিচালনা করে মোঃ তাজমল হোসেন (৪৬), মোছাঃ লাইলী বেগম (৩৭) এবং মোঃ সবুজ (২৩)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম, স্টাফ রিপোর্টার
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত