বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৩ এএম
মোঃ আল আমিন
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা সরকারি মডেল স্কুলের চলমান নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সচেতন মহলের দাবি, নির্মাণকাজে নির্ধারিত মান ও নকশা অনুসরণ না করে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে, যা ভবিষ্যতে ভবনের স্থায়িত্ব ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
অভিযোগে জানা যায়, পুরাতন পিলারের ওপর নতুন করে ছোট পিলার স্থাপন করা হয়েছে এবং নির্মাণসামগ্রীর অনুপাতেও অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, যেখানে নির্ধারিত মান অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করার কথা, সেখানে নিম্নমানের বালু ও অপর্যাপ্ত
সিমেন্ট ব্যবহারের মাধ্যমে কাজ সম্পন্ন করা হচ্ছে,
৮ গামলা বালু ৮ গামলা ইটের খুয়ার সাথে এক ব্যাগ সিমেন্ট দিচ্ছে,যার দশ মিনিটের ভিডিও আছে।
এলাকাবাসীর আশঙ্কা, এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে ভবিষ্যতে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তারা দ্রুত প্রকল্পের কাজ পরিদর্শন করে প্রকৃত অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, “বিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য নির্মাণকাজে শতভাগ মান বজায় রাখা জরুরি। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা উচিত নয়।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
— মোঃ আল আমিন
ফরিদপুর জেলা প্রতিনিধি
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত