বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৮ এএম
নন্দিনী চৌধুরী রিনা, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভা ও আকবর শাহ শাখা অফিসের শুভ উদ্বোধন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
গত ৫ জুন শুক্রবার সকাল ১০টায় নগরীর জোনাকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ইফরান উদ্দিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উমা নন্দী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট
প্রকৌশলী তরুণ তপন দত্ত। অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন শর্মিষ্ঠা সেন।
সভায় স্বাগত বক্তব্য দেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও অনুষ্ঠানের অন্যতম আয়োজক মীরা দাশ। তিনি প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং বীমা সচেতনতা সম্প্রসারণে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন যামিনী কুমার, রবি শংকর, সুভাষ চন্দ্র, কৃষ্ণ ভঞ্জন, সুভাষ ভট্টাচার্য, স্বপন ধর, দীপক আচার্য এবং আকবর শাহ শাখার ব্রাঞ্চ ম্যানেজার সবিতা রানী বিশ্বাস। বক্তারা বীমা খাতের উন্নয়ন, গ্রাহকসেবার আধুনিকায়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতু ধর, পিউ দাশ, দোলা ধর, বাপ্পি চৌধুরী, সুমি বড়ুয়া, শরিফুন নাহার, মৌ দাশ মনি, মুক্তা দত্ত, বেবী নন্দী, সিমা দাশসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী ও শুভানুধ্যায়ীরা।
পুনর্মিলনী সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক পুনর্মিলনী সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে আনুষ্ঠানিকভাবে আকবর শাহ শাখা অফিসের উদ্বোধন ঘোষণা করা হয়। নতুন এ শাখার মাধ্যমে এলাকাবাসী আরও সহজে ও আধুনিক পদ্ধতিতে বীমাসেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত