সংবাদ শিরোনাম

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা

sub-editor    ০২:০১ পিএম, ২০২৬-০৬-০৩    464

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা

গত ৩০ মে ২০২৬ তারিখে “দৈনিক জনমুক্তি বার্তা” এবং “দৈনিক ঈশান” অনলাইন পোর্টালে প্রকাশিত “দুর্নীতি করে শত কোটি টাকার মালিক চট্টগ্রাম এলএ শাখার আলী আজম…” শীর্ষক সংবাদটির প্রতি আমার মক্কেল আলী আযমের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

উক্ত প্রতিবেদনে আলী আযম সম্পর্কে যে তথ্য, অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ প্রকাশের পূর্বে তার বক্তব্য গ্রহণ করা হয়নি কিংবা অভিযোগের সত্যতা যাচাইয়ের কোনো ন্যূনতম সাংবাদিকতাগত প্রচেষ্টা গ্রহণ করা হয়নি, যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার সুস্পষ্ট পরিপন্থী।

প্রতিবেদনে উল্লিখিত অভিযোগকারী মোঃ সামির উদ্দিন ওরফে নেছার মুন্সি আমার মক্কেলের কোনো আত্মীয় নন; তিনি কেবল প্রতিবেশী। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিনি ব্যক্তিগত বিদ্বেষবশত ২০২০ সাল থেকে আমার মক্কেল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা দায়ের করে আসছেন। তবে সংশ্লিষ্ট অভিযোগসমূহ থানা পুলিশ, পিবিআই, সিআইডি এবং অন্যান্য তদন্তকারী সংস্থার অনুসন্ধানে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

এছাড়া সিআর মামলা নং-২৬৭/২০২০ এবং সিআর মামলা নং-৬৫৪/২০২৪-সহ বিভিন্ন মামলার তদন্তেও অভিযোগসমূহের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং যথাযথ আইনগত প্রক্রিয়ায় সেগুলো খারিজ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ও সাইবার ট্রাইব্যুনালেও অভিযোগকারী সংশ্লিষ্ট বিষয়ে মুচলেকা প্রদান করেছেন।

সংবাদে দাবি করা হয়েছে যে, আলী আযম ১০ একর জমির মালিক হয়েছেন। বাস্তবে এ দাবি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে হেবা দলিলের মাধ্যমে আলী আযম ও তার দুই ভাই তাদের মাতা খোদেজা খাতুনের নিকট থেকে মোট ১.৬৪০ একর জমি প্রাপ্ত হন। ইসলামী ও প্রচলিত আইন অনুযায়ী হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরে কোনো অর্থ পরিশোধের প্রশ্নই আসে না। ফলে প্রতিবেদনে সম্পদের উৎস সম্পর্কে যে ইঙ্গিত প্রদান করা হয়েছে, তার কোনো বাস্তব বা আইনগত ভিত্তি নেই।

একইভাবে প্রতিবেদনে উল্লেখিত সাততলা ভবন এবং প্রিমিও গাড়ির মালিকানার বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। উক্ত ভবন কিংবা গাড়ির মালিক আমার মক্কেল অথবা তার স্ত্রী নন। এমনকি সংবাদে ব্যবহৃত ছবির ব্যক্তিও আমার মক্কেল নন। অধিকন্তু, প্রতিবেদনে তাকে চট্টগ্রাম এলএ শাখার কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তিনি চট্টগ্রাম এলএ শাখায় কর্মরত নন।

এমতাবস্থায়, প্রকাশিত সংবাদে উপস্থাপিত তথ্যসমূহ সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিকর, মানহানিকর এবং ব্যক্তি-স্বার্থে প্রণোদিত। এর মাধ্যমে আমার মক্কেলের ব্যক্তি-সুনাম, সামাজিক মর্যাদা ও পেশাগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতএব, সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন পোর্টাল কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো যাচ্ছে যে, অবিলম্বে উক্ত সংবাদটি অপসারণপূর্বক এই প্রতিবাদলিপি সমান গুরুত্ব, মর্যাদা ও প্রাধান্য দিয়ে প্রকাশ করা হোক।

অন্যথায়, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৩, মানহানি সংক্রান্ত প্রচলিত আইন এবং দেশের বিদ্যমান অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনকারী মোঃ সামির উদ্দিন ওরফে নেছার মুন্সির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রতিবাদকারী পক্ষে

মোহাম্মদ সাইফুল আজিমএলএল.বি (অনার্স), এলএল.এমঅ্যাডভোকেটবাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ)

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ