বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০২ এএম
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের অধীন বায়েজিদ বোস্তামী থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে ১৯৯০ সালের হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ত্যাগী ছাত্রনেতা মোঃ ইব্রাহিম-কে আহ্বায়ক এবং দীর্ঘদিনের পরীক্ষিত রাজপথের সৈনিক, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন হিরু-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নেতাকর্মীদের মাঝে এ কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নাজিম উদ্দিন হিরুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়াকে তৃণমূল নেতাকর্মীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম,
ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। জানা যায়, নাজিম উদ্দিন হিরুর রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রজীবন থেকেই। তিনি ছাত্রদলের রাজনীতির মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। পরবর্তীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে তিনি নিজেকে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। দলের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তার সক্রিয় ভূমিকা নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অন্তর্গত হাজীপাড়া এলাকার সন্তান নাজিম উদ্দিন হিরু একটি সুপরিচিত ও সম্মানিত পরিবারের সদস্য। তিনি এলাকার বিশিষ্ট ব্যক্তি মরহুম বারেক সাহেব হুজুরের নাতি। পারিবারিকভাবে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিবেশে বেড়ে ওঠা হিরু ছোটবেলা থেকেই মানুষের কল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী ছিলেন। একইসঙ্গে তিনি বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনের প্রতি অনুগত থেকে দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূল পরিবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যখন নানা ধরনের মামলা, হামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন, তখন নাজিম উদ্দিন হিরুও একাধিক রাজনৈতিক মামলার শিকার হন এবং দীর্ঘ সময় কারাবরণ করেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতি তাকে কখনো আদর্শচ্যুত করতে পারেনি। বরং তিনি আরও দৃঢ়ভাবে দলীয় কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, বায়েজিদ বোস্তামী থানায় বিএনপির যে কোনো কর্মসূচি, মিছিল-মিটিং কিংবা আন্দোলন-সংগ্রামে নাজিম উদ্দিন হিরুর উপস্থিতি সবসময়ই ছিল উল্লেখযোগ্য। সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অনেক নেতাকর্মীর মতে, তার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিগুলোতে ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা তার সাংগঠনিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। নবগঠিত কমিটির মাধ্যমে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, আহ্বায়ক মোঃ ইব্রাহিমের অভিজ্ঞতা এবং সদস্য সচিব নাজিম উদ্দিন হিরুর কর্মদক্ষতার সমন্বয়ে সংগঠন নতুন মাত্রা লাভ করবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করে। এ ক্ষেত্রে নাজিম উদ্দিন হিরুর মতো নেতাদের দায়িত্ব প্রদান তৃণমূল পর্যায়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।
নবনিযুক্ত আহ্বায়ক মোঃ ইব্রাহিম এবং সদস্য সচিব নাজিম উদ্দিন হিরু সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার আদর্শ ও বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গণমানুষের পাশে দাঁড়ানো এবং জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংহত করার লক্ষ্যে সবাইকে নিয়ে একযোগে কাজ করা হবে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত