বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৬ এএম
কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদে মিলছে গুরুত্বপূর্ণ তথ্য, দাবি পুলিশের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা একাধিক অভিযোগে অভিযুক্ত এক কথিত ‘গডফাদার’কে অবশেষে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে চট্টগ্রাম নগরীর জেএমসন হল এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কোতোয়ালি থানায় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, রাজনৈতিক প্রভাব খাটানো, সন্ত্রাসী
কর্মকাণ্ডে মদদ দেওয়া এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এর আগেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন, তবে পরে জামিনে বের হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিলেন। তার প্রতারণা ও দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকার মানুষ। অনেকেই ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। আত্মগোপনে থেকেও তিনি একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
বিশেষ অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার এসআই নাসিম, পিতা: জহির উদ্দিন। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কয়েকদিন ধরে নজরদারি চালানোর পর অবশেষে সফল অভিযান পরিচালনা করে তাকে আটক করা সম্ভব হয়। অভিযানের সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
কোতোয়ালি থানা সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তির সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপাতত গোপন রাখা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, যা পরবর্তী অভিযানে সহায়ক হবে।
এ বিষয়ে এসআই নাসিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন পর এমন একজন প্রভাবশালী অভিযুক্ত ব্যক্তির আটকের ঘটনায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই আশা করছেন, এই আটকের মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের ভয় ও আতঙ্কের পরিবেশের অবসান
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত