বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৮ এএম
নিজস্ব প্রতিনিধি:
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, যুনলীগ এলাকার বাসিন্দা শৈবাল দাশ বিধান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে দেশ, সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও উসকানিমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর তিনি দেশ ত্যাগ করে কুমিল্লা সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের বিরুদ্ধে অপতৎপরতায় জড়িত রয়েছেন। এলাকাবাসীর দাবি, শৈবাল দাশ বিধান নিয়মিতভাবে ফেসবুকে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও অতিরঞ্জিত তথ্য প্রচার করছেন। বাস্তবে কোনো ঘটনা না ঘটলেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে
বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও ও মন্তব্য ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া দেশের প্রধান, মন্ত্রী-এমপি এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগও করেছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অপপ্রচার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। বিশেষ করে দেশের বাইরে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন তারা। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সাইবার অপরাধ দমন ইউনিটের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যেন দেশের বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক প্রচারণা চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত