বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০২ এএম
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: মোঃ রফিক
খাগড়াছড়ি জেলার দীঘিনালা ও মধ্য বোয়ালখালী এলাকায় গত ৫ তারিখের পর থেকে ধারাবাহিকভাবে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, চুরি, অবৈধ পাহাড় কাটা এবং সংঘবদ্ধ মাদক সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, গাজি আলম ও হাবিবুল্লাহ জসিমসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তারা দীর্ঘদিন ধরে মাদক
বাণিজ্য নিয়ন্ত্রণে প্রভাব খাটিয়ে আসছে এবং অনেক ক্ষেত্রে তাদেরকে “মাদক সিন্ডিকেটের প্রভাবশালী গডফাদার” হিসেবে আখ্যায়িত করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, ওই চক্রের সদস্যরা একাধিক সময়ে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। পাশাপাশি অবৈধভাবে পাহাড় কাটা, মাটি উত্তোলন এবং পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে, যা স্থানীয় পরিবেশ ও জনজীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
অভিযোগ আরও রয়েছে যে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালী কিছু মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও কার্যকর পদক্ষেপ গ্রহণে গড়িমসি করা হয়েছে। এতে করে এলাকায় এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
সাম্প্রতিক সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও একজন বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সচেতন মহল দ্রুত পলাতক আসামিকে গ্রেপ্তার, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত