সংবাদ শিরোনাম

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ

sub-editor    ১২:১০ পিএম, ২০২৬-০৫-২৩    24

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক: আবদুল কাদের, খাগড়াছড়ি
খাগড়াছড়ি, ২৩ মে ২০২৬ (শনিবার):
পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার অফিসার্স ক্লাবে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার এবং হিল ভিডিপিসহ মোট ৩ হাজার ৬১২ জন সদস্য ও সদস্যার মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন, ০৫ (বিএন), খাগড়াছড়ির পরিচালক জনাব মোঃ আমমার হোসেন, বিভিএম। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব তছলিমা আকতার, মাটিরাঙ্গা উপজেলার প্রশিক্ষক জনাব ফজলুল হক, সদর উপজেলার প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলামসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল— ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই (২ প্যাকেট সাধারণ ও ২ প্যাকেট লাচ্ছা), ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।
উপহার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আমমার হোসেন বলেন,
“এই ঈদ উপহার ভাতাভোগী ভিডিপি সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে উৎসাহ ও উদ্দীপনা যোগাবে।”
তিনি সদস্যদের নিজ নিজ এলাকায় অধিক সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন,
“এটি শুধুমাত্র একটি উপহার নয়; এর মধ্য দিয়ে বাহিনীর মহাপরিচালকের আন্তরিকতা, ভালোবাসা ও সদস্যদের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ ঘটেছে।” সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ ইব্রাহিম খলিল বলেন, বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যকর ও মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছেন। সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, অভ্যন্তরীণ সংস্কার এবং জনসেবামূলক কর্মকাণ্ড জোরদারের মাধ্যমে বাহিনীকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ভিডিপি সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করে সুনাম অর্জন করেছেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভাতাভোগী ভিডিপি সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাপরিচালকের ঈদ উপহার পেয়ে সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের দেশসেবায় আরও বেশি অনুপ্রাণিত করবে এবং বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালনে গর্ববোধ জাগাবে। একই সঙ্গে তারা বাহিনীর মহাপরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ