বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৬ এএম
প্রতিবেদক: শামসুর রহমান জাবেদ
সিলেট নগরীতে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক র্যাব সদস্য। শুক্রবার (২২ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত র্যাব সদস্যের নাম ইমন আচার্য। এর আগে শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় তিনি ছুরিকাঘাতের শিকার হন।
অভিযুক্ত ছিনতাইকারীর নাম আসসাদুল আলম বাপ্পি (২২)। তার পিতার নাম আবুল হোসেন ও মাতার নাম রুবিনা বেগম। তার বাড়ি সিলেট নগরীর কাজিরবাজার এলাকার মোঘলটুলা, বাসা নম্বর-২৪।
স্থানীয় সূত্রে জানা যায়,
দীর্ঘদিন ধরে কিন ব্রিজ এলাকার নিচে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দুর্বৃত্তরা পথচারী ও অটোরিকশা যাত্রীদের টার্গেট করে ছিনতাই চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা হওয়া সত্ত্বেও কিন ব্রিজের নিচের কিছু স্থানে পর্যাপ্ত নজরদারি নেই। ফলে ছিনতাইকারীরা প্রায়ই অপরাধ সংঘটিত করছে। স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি এবং সিসিটিভি নজরদারি জোরদার করা হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানা-র পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে সেখানে উপস্থিত ছিলেন র্যাব সদস্য ইমন আচার্য। পুলিশকে সহযোগিতা করতে গিয়ে তিনি ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন।
একপর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারী তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত