সংবাদ শিরোনাম

অস্ত্র মামলার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে অপপ্রচার সিটিজি ক্রাইম টিভি ও সাপ্তাহিক সিটিজি নিউজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, মামলার প্রস্তুতি

অস্ত্র মামলার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে অপপ্রচার সিটিজি ক্রাইম টিভি ও সাপ্তাহিক সিটিজি নিউজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, মামলার প্রস্তুতি

sub-editor    ০৮:০৫ পিএম, ২০২৬-০৫-১৯    1373

অস্ত্র মামলার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে অপপ্রচার সিটিজি ক্রাইম টিভি ও সাপ্তাহিক সিটিজি নিউজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, মামলার প্রস্তুতি

স্টাফ রিপোর্টারঃ
গত ২১ এপ্রিল ২০২৬ ইং তারিখে অস্ত্রধারী পেশাদার চোর ছামাদ-এর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারসহ অস্ত্র আইনে দায়েরকৃত মামলার সংবাদ প্রকাশ করে সিটিজি ক্রাইম টিভি। উক্ত সংবাদে তার সহযোগী হিসেবে এখলাছুর রহমান ওরফে নিক্সনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সিটিজি ক্রাইম টিভি ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ ইং তারিখে এখলাছুর রহমান ওরফে নিক্সন এবং তার সহযোগীরা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কল্পকাহিনি সাজিয়ে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে তারা সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে এবং সিটিজি ক্রাইম টিভির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালায়। এছাড়াও তারা দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির নাম ও লোগো ব্যবহার করে নিজেদের বক্তব্যকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এটি সম্পূর্ণ বেআইনি এবং প্রতারণামূলক কর্মকাণ্ড। বিষয়টি সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং গণমাধ্যমের পেশাগত মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও অপপ্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে। “ভুয়া” পরিচয়ে পরিচালিত একাধিক ফেসবুক পেইজ থেকে সিটিজি নিউজ ও সিটিজি ক্রাইম টিভির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব পেইজ থেকে বিভিন্ন মনগড়া বক্তব্য ও বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
এ বিষয়ে সিটিজি নিউজ ও সিটিজি ক্রাইম টিভির সিলেট জেলা হেড অফ ডিভিশন জনাব শামসুর রহমান তালুকদার জাবেদ বলেন,
“একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাপ্তাহিক সিটিজি নিউজ একটি সরকার অনুমোদিত ও নিবন্ধিত পত্রিকা। এর রেজিস্ট্রেশন নম্বর ২৭৬। একইভাবে সিটিজি ক্রাইম টিভির সরকারি রেজিস্ট্রেশন নম্বর ১৪১৪৫২/২০১৭। অথচ আমাদের প্রতিষ্ঠানকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি আরও বলেন,
“সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করায় একটি অপরাধী চক্র আমাদের ভয়ভীতি দেখাতে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচারে নেমেছে। কিন্তু কোনো অপশক্তিই সত্যকে দমিয়ে রাখতে পারবে না।”
তিনি জানান, মিথ্যা তথ্য প্রচার, মানহানি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুয়া পরিচয় ব্যবহার এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
সাংবাদিক মহল মনে করছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ