বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০২ এএম
শাশসুর রহমান জাবেদ হেড অফ ঢাকা।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি এলাকায় ভুয়া সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত এখলাছুর রহমান নিক্সন কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, নিক্সন দীর্ঘদিন ধরে এলাকায় ফিৎনা-ফ্যাসাদ, হিংসাত্মক কোন্দল, ভয়ভীতি প্রদর্শন এবং আইনশৃঙ্খলা বিরোধী নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকাবাসীর দাবি, অতীতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।
স্থানীয় সূত্র
জানায়, গত ৫ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির সময় নিক্সন গ্রেফতার হয়েছিল। তবে বর্তমানে কারাগার থেকে বের হয়ে সে ও তার সহযোগীরা নিজেদের নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলনের নামে “ভুয়া নাটক” সাজিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে আরও বলা হয়, নিক্সনের পরিবারের কয়েকজন সদস্য অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিশেষ করে তার আপন ভাই সাজ্জাদুর রহমান শিপন ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ সংক্রান্ত বিভিন্ন ছবি ও তথ্য ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।
এলাকাবাসীর দাবি, নিক্সন, আঃ নুর, ছালামসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে গায়ের জোরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, ষড়যন্ত্রমূলক ঘটনা সৃষ্টি, সংঘর্ষ উসকে দেওয়া এবং এলাকায় অশান্ত পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে।
একাধিক স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, “তারা সবসময় নিজেদের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে চাপে রাখার চেষ্টা করে। কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয়।”
অভিযোগকারীরা আরও বলেন, ভুয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের ‘সাধু’ সাজানোর চেষ্টা করা হলেও এলাকার মানুষ প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত রয়েছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করা এবং প্রশাসনকে বিভ্রান্ত করা।
এদিকে, সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম “সিটিজি নিউজ” ও “সিটিজি ক্রাইম টিভি” নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, “সিটিজি নিউজ”-এর সরকারি রেজিস্ট্রেশন নম্বর ২৭৬ এবং “সিটিজি ক্রাইম টিভি”-র রেজিস্ট্রেশন নম্বর ১৪১৪৫২/২০১৭। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের বৈধতা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সিলেটের কয়েকজন পেশাদার সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, “এখলাছুর রহমান নিক্সনের সঙ্গে আমাদের কোনো ধরনের যোগাযোগ নেই। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ ও একাধিক মামলার তথ্য স্থানীয়ভাবে আলোচিত। আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়গুলো খতিয়ে দেখছে বলে শুনেছি।”
স্থানীয় সচেতন মহল বলছে, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা সংশ্লিষ্টদের কল রেকর্ড (CDR), অতীত কার্যক্রম ও সাম্প্রতিক কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপতৎপরতার মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে।
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
— লেখক: নাসরিন আক্তার সুমি, ঢাকা
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত