সংবাদ শিরোনাম

জগন্নাথপুরে জমি দখল, ভাঙচুর ও অপপ্রচারের অভিযোগে চাঞ্চল্য: আতঙ্কে ভুক্তভোগী পরিবার

জগন্নাথপুরে জমি দখল, ভাঙচুর ও অপপ্রচারের অভিযোগে চাঞ্চল্য: আতঙ্কে ভুক্তভোগী পরিবার

sub-editor    ০৩:০৯ পিএম, ২০২৬-০৫-১৫    73

জগন্নাথপুরে জমি দখল, ভাঙচুর ও অপপ্রচারের অভিযোগে চাঞ্চল্য: আতঙ্কে ভুক্তভোগী পরিবার

শামসুর রহমান জাবেদ হেড অফ ঢাকা। 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি দখল, ভয়ভীতি, ভাঙচুর এবং পরিকল্পিত অপপ্রচারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাদের মৌরসি সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে।
অভিযোগে উঠে এসেছে, স্থানীয়ভাবে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে এলাকায় আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। ভুক্তভোগীদের দাবি, এখলাছুর রহমান নিক্সন, তার ভাই সাজ্জাদ ওরফে শিপন, আঃ নুর ও আঃ ছালামসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা ধরনের অপতৎপরতায় জড়িত রয়েছে।  স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও ভয়ভীতি প্রদর্শন, দখলচেষ্টা, সংঘর্ষ সৃষ্টি এবং বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগ উঠেছে। তবে প্রতিবারই প্রভাব খাটিয়ে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে জোরপূর্বক মৌরসি সম্পত্তিতে প্রবেশ করে জমির ধান কেটে নেওয়া হয় এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পরিবারটি থানাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
পরিবারটির পক্ষ থেকে দাবি করা হয়, শুধুমাত্র জমি দখল নয়, বরং পরিকল্পিতভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, রতনপুর মৌজার জগন্নাথপুর উপজেলার ৭৫ নং খতিয়ানভুক্ত তাদের রেকর্ডীয় সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে সরকারি খতিয়ানভুক্ত একটি কবরস্থানের কিছু অংশ ভুলবশত পুরোনো রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
পরিবারটির সদস্যরা জানান, “সরকারি কবরস্থান সবার জন্য উন্মুক্ত। এখানে আমাদের বাবা-মা, বড় ভাইসহ অনেক আত্মীয়-স্বজন শায়িত আছেন। এটি কোনো ব্যক্তির একক সম্পত্তি নয়। অথচ বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
স্থানীয় সচেতন মহল বলছে, জমি সংক্রান্ত এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।  একাধিক স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়।”
এদিকে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে জানিয়েছে, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
স্থানীয় মহল মনে করছে, প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিতে।
— নাসরিন আক্তার সুমি ঢাকা

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ