বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০১ এএম
প্রতিনিধি সৌদি আরব।
সৌদি আরবে পবিত্র মক্কায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে নেওয়া প্রায় ১০০ জন প্রবাসী বাংলাদেশিকে জিম্মি করে আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে নাছির উদ্দীন ও আবদুল গফুর নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, তাদেরকে মানবেতর পরিবেশে একটি বাসায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে এবং পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হচ্ছে।৷ ৷ ভুক্তভোগীদের অভিযোগ, “তাশরিয়া” নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো বেতন ও বৈধ কাজের আশ্বাস দিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে নেওয়া হয়। পরে দাম্মামের এক সাপ্লায়ারের মাধ্যমে
তাদের একটি বাসায় রাখা হলেও দীর্ঘদিন পার হয়ে গেলেও কোনো কাজ দেওয়া হয়নি। বরং কৌশলে তাদের চলাফেরার স্বাধীনতা সীমিত করে জিম্মি অবস্থায় রাখা হয়েছে।
আটকে থাকা কয়েকজন বাংলাদেশি কান্নাজড়িত কণ্ঠে জানান, দিনে মাত্র দুইবার খাবার দেওয়া হয়, কিন্তু সেই খাবারের পরিমাণ এতটাই কম যে অনেকেই না খেয়ে থাকেন। অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। পর্যাপ্ত চিকিৎসা, বিশুদ্ধ পানি কিংবা নিরাপদ থাকার পরিবেশও নেই বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা আরও জানান, কিছুদিন আগে কয়েকজন একত্রিত হয়ে প্রতিবাদ ও আন্দোলনের মাধ্যমে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তরা পরিস্থিতি বুঝে ওঠার আগেই “ভ্যাকসিন” বা কাগজপত্রের অজুহাতে তাদের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও স্বাক্ষর নিয়ে নেয়। পরে সেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
তাদেরকে হুমকি দেওয়া হয়েছে—কেউ যদি সেখান থেকে পালিয়ে যায় বা দেশে ফিরে বিষয়টি প্রকাশ করে, তাহলে প্রত্যেকের নামে ৫ থেকে ১০ হাজার সৌদি রিয়ালের মিথ্যা মামলা দেওয়া হবে। এই ভয়েই অনেকেই চুপ থাকতে বাধ্য হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।
আটকে থাকা প্রবাসীরা আরও বলেন, পরিবারের সদস্যরা বাংলাদেশে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ইতোমধ্যে ধারদেনা করে বিদেশে পাঠানোর খরচ বহন করেছে। কিন্তু কাজ তো দূরের কথা, এখন নিজেদের জীবন নিয়েই শঙ্কায় রয়েছেন তারা। এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে মানবপাচার, জিম্মি করে অর্থ আদায় এবং প্রবাসীদের সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
প্রবাসী অধিকারকর্মীদের মতে, বিদেশে কাজের নামে এ ধরনের প্রতারণা ও মানবপাচারের ঘটনা দিন দিন বাড়ছে। তারা বলেন, বিদেশগামী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশিকে এমন দুর্ভোগের শিকার হতে না হয়।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত