সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০৭:৪১ এএম
গণমানুষের ভালোবাসায় সিক্ত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা
নিজ নির্বাচনী এলাকায় ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনা, নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল
লেখক: আজগর আলি মানিক
নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনা অনুষ্ঠানে গণমানুষের অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানে সিক্ত হলেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা ম্যাডাম। অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে হাজারো মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সংবর্ধনা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে থাকেন।
স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রিয় নেত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠানে উপস্থিত থেকে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা ম্যাডামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানোর সৌভাগ্য হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গের। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজকোর্টের বিজ্ঞ পিপি এডভোকেট জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভক্ত-সমর্থকরা ফুলের তোড়া, ভালোবাসা ও করতালির মাধ্যমে প্রিয় নেত্রীকে বরণ করে নেন। অনেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ব্যারিস্টার সাকিলা ফারজানার জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যারিস্টার সাকিলা ফারজানা একজন জনবান্ধব, মানবিক ও উন্নয়নমুখী নেতা হিসেবে ইতোমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নেতৃত্ব, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। অনেক সমর্থক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা আমাদের প্রিয় নেত্রীকে ভালোবাসি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এগিয়ে যেতে চাই। তার বাবার আদর্শ ও জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ধরে রেখে তিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।”
এ সময় নেতাকর্মীদের বিশাল মিছিল ও অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। চারদিকে ছিল উৎসবের আমেজ। ভক্তরা তাদের প্রিয় নেত্রীকে ফুলে ফুলে সিক্ত করেন এবং ভালোবাসা দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মানুষের ভালোবাসা ও দোয়ায় তার প্রতিটি অর্জন আরও মহিমান্বিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের জনগণ।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত