সংবাদ শিরোনাম

মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি

sub-editor    ০৫:৩০ পিএম, ২০২৬-০৫-০৭    92

মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বিন্নি গ্রাম (আদর্শ গ্রাম) এলাকায় ৯৯ বছরের লিজপ্রাপ্ত খাস জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সনজব খাঁ মুকিদ অভিযোগ করেছেন, প্রশাসনের কাছে একাধিক আবেদন, তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও প্রভাবশালী একটি পক্ষ জোরপূর্বক তার জমিতে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সনজব খাঁ মুকিদের পিতা মৃত সদর খাঁ সরকারের নিয়ম অনুযায়ী উক্ত খাস জমির ৯৯ বছরের বৈধ লিজ গ্রহণ করেন এবং সেখানে বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করেন। পরবর্তীতে অসুস্থতার কারণে অন্যত্র অবস্থানকালে এবং মৃত্যুর পর অভিযুক্তরা সুযোগ নিয়ে জমিটি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।৷   ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত সান্তানুর ও আনিস মিয়া তাকে নিজ জমিতে প্রবেশে বাধা দেয়। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিতভাবে তার পক্ষে রায় প্রদান করলেও অভিযুক্তরা তা অমান্য করে। পরে আদালতে মামলা দায়ের হলে আপোষ-মীমাংসার মাধ্যমে তিনি জমির দখল পুনরুদ্ধার করেন।
কিন্তু অভিযোগ রয়েছে, দখল ফিরে পাওয়ার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি, ভয়ভীতি ও চক্রান্ত অব্যাহত রাখে। সর্বশেষ গত ১ আগস্ট ২০২৫ তারিখে অভিযুক্তরা জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ শুরু করলে বাধা দিতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হন সনজব খাঁ মুকিদ।
তিনি আরও জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৮ ধারায় মানবাধিকার সংস্থার সহায়তায় ধারাবাহিকভাবে চারবার আবেদন করা হয়েছে। পাশাপাশি লিজের কাগজপত্র, তদন্ত প্রতিবেদন, স্থানীয় রায় ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রশাসনের কাছে জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভুক্তভোগীর প্রশ্ন, তদন্ত প্রতিবেদন ও বৈধ কাগজপত্র তার অনুকূলে থাকার পরও কীভাবে অভিযুক্তরা প্রকাশ্যে অবৈধ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে? এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও এলাকাজুড়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীর জমির দখল ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ