বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১২ এএম
একাধিক মামলার আসামি, মাদক ও ভূমি দখলের অভিযোগ—তবুও নির্বিঘ্নে বিদেশ গমন!
প্রতিবেদন:
গাজীপুরের টঙ্গী দাড়াইল পশ্চিম থানা এলাকায় এক বিতর্কিত ব্যক্তিকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও সম্প্রতি তিনি হজ পালনের উদ্দেশ্যে বিদেশ গমন করেছেন।
এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৬০টির মতো মামলা রয়েছে বলে শোনা যায়, যার মধ্যে কয়েকটিতে সাজাও হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মাদক ব্যবসা, বিশেষ করে ইয়াবা বাণিজ্য, এবং অসহায় মানুষের জমি দখলের মতো গুরুতর
অভিযোগও তুলছেন স্থানীয়রা। অনেকে প্রশ্ন তুলছেন—এত অভিযোগ ও মামলার পরও কীভাবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারলেন? স্থানীয়দের একটি অংশের দাবি, প্রভাব ও অর্থের জোরে তিনি প্রশাসনের কিছু মহলকে প্রভাবিত করে আসছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাজুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—অভিযোগের ভারে জর্জরিত একজন ব্যক্তি যখন পবিত্র হজ পালন করেন, তখন সেই হজের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কি তৈরি হয় না?
সচেতন মহল মনে করছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত