বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
সৌদি আরবে কাজের প্রলোভন দেখিয়ে প্রতারণা, মানবপাচার ও হত্যার অভিযোগ উঠেছে নাছির উদ্দীন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন সূত্রের দাবি, মাহাফুজসহ অন্তত ১৫ জনের মৃত্যুর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে বলা হয়, নাছির উদ্দীন দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অসহায় ও কর্মসংস্থান প্রত্যাশী মানুষকে সৌদি আরবে পাঠানোর নামে প্রতারণা করে আসছেন। অনেক ক্ষেত্রে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে বিদেশে পাঠানো হলেও, সেখানে গিয়ে তারা চরম দুর্দশার শিকার হয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, তার মাধ্যমে বিদেশে যাওয়া বহু মানুষ মানবেতর
জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। কেউ কেউ নিখোঁজ হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া জিম্মি করে অর্থ আদায়ের ঘটনাও সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন অভিযুক্ত ব্যক্তি। তার বিরুদ্ধে মানবপাচার, প্রতারণা এবং হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সচেতন থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত