বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার), আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের কান্দার গাঁও গ্রামে এক পেশাদার চোরের বসতবাড়ি থেকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২১ এপ্রিল ২০২৬ তারিখে থানা পুলিশ এক অস্ত্রধারী চোরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালালে অভিযুক্ত ব্যক্তির সহযোগীরা পুলিশের ওপর এবং স্থানীয় লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তের বসতঘরে তল্লাশি চালিয়ে গুলি, দুইটি কার্তুজসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার
করে। হামলার ঘটনায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের আঘাতে কয়েকজন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অভিযুক্তদের পক্ষ থেকে পুনরায় হামলার আশঙ্কা থাকায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
এছাড়াও অভিযোগ উঠেছে, একই দিন অর্থাৎ ২১ এপ্রিল ২০২৬ তারিখে আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকার দিকে কুখ্যাত সন্ত্রাসী নিক্সন ও আওয়ামী ক্যাডার আঃ নুরের নেতৃত্বে এলাকায় ফিতনা-ফাসাদ সৃষ্টি করা হয় এবং সন্ত্রাসী হামলার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা হচ্ছে। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে একপ্রকার আতঙ্কের রাজত্ব কায়েম করেছে।
অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে। সচেতন মহল মনে করছে, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত মামলা রেকর্ড, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
উল্লেখ্য, ঘটনার প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য বিভিন্ন গণমাধ্যমের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত