বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৪ এএম
ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে শিবপুর ইউনিয়ন বর্তমানে রাজনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস, শিক্ষা-সচেতনতা এবং সামাজিক সম্প্রীতির কারণে এই ইউনিয়নকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিবপুরবাসীর মধ্যে একজন সৎ, শিক্ষিত ও জনগণের প্রিয় ব্যক্তিকে নেতৃত্বে আনার প্রত্যাশা জোরালো হচ্ছে। এ প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে বিএনপির সঙ্গে সম্পৃক্ত এবং বিগত স্বৈরাচারী আমলে হামলা-মামলার শিকার হিসেবে পরিচিত মোঃ পারভেজের নাম।
নিজেকে শিবপুরবাসীর সন্তান দাবি
করে মোঃ পারভেজ বলেন, “প্রিয় শিবপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই একজন। আপনাদের নিয়ে আমার আদর্শ ও উদ্দেশ্য গড়ে উঠেছে। আমি সবসময় আল্লাহর উপর ভরসা করে চলি এবং বিশ্বাস করি, সৎ উদ্দেশ্য থাকলে গন্তব্যও সুনিশ্চিত হয়।”
তিনি আরও বলেন, শিবপুর ইউনিয়নের মানুষ তুলনামূলকভাবে শিক্ষিত এবং সচেতন। তাই আগামী দিনে এই ইউনিয়নে একজন শিক্ষিত, ভদ্র ও যোগ্য পরিবারের সন্তান নেতৃত্বে আসুক—এটাই তার প্রত্যাশা।
স্থানীয়দের মতে, দল-মত নির্বিশেষে একজন যোগ্য, সৎ ও শিক্ষিত প্রার্থীকে নির্বাচিত করার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তারা আশা প্রকাশ করেন, যোগ্যতা ও সততার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করলে শিবপুর ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
“সে যেই হোক, যদি সে শিক্ষা ও যোগ্যতা সম্পন্ন হয়, আমরা তাকেই নির্বাচিত করব—ইনশা আল্লাহ,”—এমন মনোভাবই এখন শিবপুরের সাধারণ মানুষের মাঝে প্রতিফলিত হচ্ছে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত