সংবাদ শিরোনাম

কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগেও বহাল হোমিও বোর্ডের রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর

কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগেও বহাল হোমিও বোর্ডের রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর

sub-editor    ০৯:৫৭ পিএম, ২০২৬-০৪-১৩    259

কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগেও বহাল হোমিও বোর্ডের রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক | সিটিজি নিউজ রিপোর্ট করেছেন আজগর আলি মানিক 
ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে -এর রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও রয়েছে। এছাড়া কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘দেশদ্রোহী’, ‘স্বঘোষিত রাজাকার’ ও ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দিয়ে তাদের তালিকা প্রণয়নের দাবিতে বক্তব্য দেওয়ার ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো বহাল রয়েছেন দায়িত্বে। যদিও স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসা পরিষদের মহাসচিব ডা. জাহাঙ্গীর আলম এসব অভিযোগ অস্বীকার করেছেন জানা যায়, ২০০৯ সালে  সরকার ক্ষমতায় আসার পর তার কর্মজীবনে বড় পরিবর্তন আসে। নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হোমিও বোর্ডে অস্থায়ী সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ পান তিনি। এরপর থেকেই অনিয়মকে নিয়মে পরিণত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১২ সালে প্রভাব খাটিয়ে সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতি লাভ করেন।
পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অস্থায়ী রেজিস্ট্রার পদে অধিষ্ঠিত হন তিনি। অভিযোগ রয়েছে, এরপর থেকেই বোর্ডকে ব্যক্তিগত সম্পদের উৎসে পরিণত করেন। বদলি, পদোন্নতি, কলেজ অনুমোদন ও শিক্ষক নিয়োগের মাধ্যমে বিপুল অর্থ আদায়ের অভিযোগ উঠে আসে। (দুদক)-এর অনুসন্ধানে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে—মিরপুরে প্রায় ২ কোটি টাকার বাড়ি, ঢাকা-চাঁদপুর সড়কে চলাচলকারী পাঁচটি বাস, চাঁদপুরে প্রায় ৫ কোটি টাকায় নির্মিত বাংলোবাড়ি ‘ক্ষণিকালয়’, প্রায় ৬৫ লাখ টাকার গাড়ি, ১০টি ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ, ৫০ ভরি স্বর্ণসহ প্রায় ৭৩ লাখ টাকার অস্থাবর সম্পদ। এসব সম্পদের বড় অংশই জ্ঞাত আয়বহির্ভূত বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া সারা দেশে ২৭টি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অনুমোদনের বিনিময়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০২৩ সালে হোমিও বোর্ড বিলুপ্ত করে  গঠন করা হলেও অভিযোগ রয়েছে, এখানেও প্রভাব বিস্তার করছেন তিনি। অভিযোগ রয়েছে, নিজের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে তিনি ‘এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেল লীগ’ নামে একটি সংগঠন গড়ে তোলেন এবং সেখানে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
কোটাবিরোধী আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “ওই পোস্ট আমার ফেসবুক আইডি থেকে গেলেও আমি এ বিষয়ে জ্ঞাত ছিলাম না। পরে আমি পোস্টটি প্রত্যাহার করেছি।” একই সঙ্গে তিনি দাবি করেন, তার সব সম্পদের হিসাব আয়কর নথিতে উল্লেখ রয়েছে এবং দুদকে সম্পদ বিবরণী জমা দেওয়া হয়েছে; বিষয়টি তদন্তাধীন।
(চলমান তদন্তের ভিত্তিতে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে)

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ