বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১২ এএম
**
হত্যা-গুম-চাঁদাবাজির অভিযোগে জনজীবন বিপর্যস্ত**
টঙ্গীর দৌড়াইল—এক সময়ের শান্ত-সাধারণ জনপদ। কিন্তু সময়ের সাথে সাথে এই এলাকা যেন রূপ নিয়েছে এক অদৃশ্য আতঙ্কের নগরীতে। স্থানীয়দের ভাষ্যমতে, এই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাম—খোকন মিয়া। তাদের দাবি, তিনি কেবল একজন ব্যক্তি নন; বরং একটি প্রভাবশালী ছায়া, যার ভয়ে এলাকাবাসী আজ বাকরুদ্ধ।
অভিযোগের তালিকা দীর্ঘ ও ভয়াবহ—হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, জমি দখল এবং মাদক ব্যবসা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা দেড় বছর আগে সংঘটিত এক ছাত্র হত্যাকাণ্ড। নিহত সুজনের পরিবার এখনও বিচার না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে। অভিযোগ রয়েছে,
এই হত্যাকাণ্ডে খোকন মিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি আলোচনায় এলেও বাস্তবে তার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এছাড়া সাম্প্রতিক সময়ে উত্তরা আজমপুর এলাকায় দুধ ব্যবসায়ী সুজন হত্যার ঘটনাও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও শিশু কন্যা এখন মানবেতর জীবনযাপন করছেন। মামলা দায়ের হলেও, আসামিদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বাড়ছে ভুক্তভোগী পরিবারের মধ্যে। তাদের দাবি—অভিযুক্তরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের দৌড়াইল এখন মাদকের একটি বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। প্রতিদিন প্রকাশ্যে চলছে মাদকের বেচাকেনা, যার সাথে জড়িত রয়েছে চাঁদাবাজি ও নির্যাতনের এক অমানবিক চক্র। এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে খোকন মিয়া রয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর। জমি দখলের অভিযোগও কম নয়। ভুক্তভোগীদের মধ্যে অন্যতম সরাফত মামুন মিয়া। স্থানীয়দের ভাষ্যমতে, খোকন মিয়ার লাগাতার হুমকি, জুলুম ও নির্যাতনের মুখে পড়ে তিনি পরিবারসহ নিজের জন্মভিটা ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছেন। বর্তমানে তারা চরম অনিশ্চয়তা ও প্রাণনাশের আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনেও দেখা যাচ্ছে এক ধরনের দ্বৈততা। একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন—দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে এবং দল থেকে বহিষ্কার করা হবে।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, খোকন মিয়া রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বর্তমানে বিএনপির কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় আরও শক্তিশালী হয়ে উঠেছেন। ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মহলে অনীহা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এমন বিতর্কিত অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় এক বাসিন্দার প্রশ্ন—
“আমরা কি এই দেশের নাগরিক না? একজন চিহ্নিত অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াবে, আর আমরা ভয়ে ঘরে থাকবো?”
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে একই আশ্বাস বারবার শুনেও বাস্তব পরিবর্তন না আসায় মানুষের আস্থা এখন তলানিতে।
টঙ্গীবাসীর একটাই দাবি—
অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ, একটি রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে সাধারণ মানুষের নিরাপত্তা কখনোই নিশ্চিত হয় এখন প্রশ্ন—
টঙ্গীর মানুষ কি এভাবেই আতঙ্কে দিন কাটাবে?
নাকি আইনের কঠোর প্রয়োগে ফিরবে স্বস্তি ও নিরাপত্তা?
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত