সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০৮:৩৫ এএম
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ এরশাদ সরদার পবিত্র বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বব্যাপী বসবাসরত সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি নববর্ষকে নতুন সম্ভাবনা, ঐক্য ও মানবিকতার বার্তা বয়ে আনার আহ্বান হিসেবে উল্লেখ করেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এবং রাঙ্গুনিয়া ফোরাম ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ এরশাদ সরদার প্রবাস জীবনে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কর্মব্যস্ত প্রবাস জীবনের পাশাপাশি তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা তাকে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র
ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নীরবে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানবসেবায় তার এই নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। মোহাম্মদ এরশাদ সরদার বলেন, “নববর্ষ আমাদের জীবনে নতুন আশার সঞ্চার করে। পুরোনো সব গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে আমরা যেন নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি—এই হোক আমাদের প্রত্যাশা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তবেই গড়ে উঠবে একটি সাম্য, মানবিক ও সুন্দর সমাজ।”
তিনি আরও বলেন, “প্রবাসে থেকেও দেশের প্রতি দায়বদ্ধতা ভুলে গেলে চলবে না। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায়ই উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নববর্ষ যেন সবার জীবনে বয়ে আনে আনন্দ, কল্যাণ ও সফলতা—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত