বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৪ এএম
নাসরিন আক্তার সুমির রিপোর্টে।
মনিপুর হোমিও হলের মালিক কবির উদ্দীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কবির উদ্দীন দীর্ঘদিন ধরে নিজেকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। প্রতিদিন তার চেম্বারে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন।
তবে অনুসন্ধানে অভিযোগ উঠেছে, তার কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা বৈধ সনদ নেই। এ কারণে তাকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে আখ্যায়িত করে প্রতারণার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগে আরও
উল্লেখ করা হয়েছে, চিকিৎসার আড়ালে তিনি বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত এবং এসব কার্যক্রমের মাধ্যমে তিনি কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ইতোমধ্যে তথ্য-প্রমাণ সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে দুদকে দায়ের করা হলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।
সচেতন মহলের মতে, অভিযোগ প্রমাণিত হলে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার একটি বড় চক্রের চিত্র সামনে আসতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত কবির উদ্দীনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত