বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৩ এএম
ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বসতঘর, খোলা আকাশের নিচে অসহায় পরিবার—জরুরি সহায়তার আহ্বান
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে মানবেতর জীবনযাপনে পড়েছে পরিবারটি। গতকাল (বুধবার) আনুমানিক বিকাল ৩টার দিকে উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগড়া জামতলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আকাশ কালো হয়ে প্রবল বাতাসসহ ঘূর্ণিঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একটি বড় সরকারি গাছ শিকড়সহ উপড়ে গিয়ে স্থানীয় বাসিন্দা আবু সাঈদের বসতবাড়ির ওপর আছড়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই
তার দুটি ঘর সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রীসহ সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়।
ঘটনার সময় ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। এ অবস্থায় এক সদস্য আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ৷ ঘূর্ণিঝড়ের এই আকস্মিক আঘাতে আবু সাঈদের পরিবারটি এখন চরম বিপাকে পড়েছে। বসবাসের কোনো নিরাপদ স্থান না থাকায় তারা খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। খাদ্য, আশ্রয় ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর অভাবে পরিবারটির দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন আকস্মিক দুর্যোগে পরিবারটি একেবারে দিশেহারা হয়ে পড়েছে। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা পাওয়ার আশায় রয়েছেন। এলাকাবাসী প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জোর দাবি জানিয়েছেন।
একই সঙ্গে মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, যাতে পরিবারটি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
প্রতিবেদন: হাবিবুর রহমান হাবিব
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত