সংবাদ শিরোনাম

রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসা ও পরিবেশ দূষণের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

sub-editor    ০৫:৩০ পিএম, ২০২৬-০৩-২৯    177

রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসা ও পরিবেশ দূষণের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা তৈবিয়া মাদ্রাসার পশ্চিম পাশে ফেরিঘাট সংলগ্ন আদুরপাড়া এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, অবৈধ কার্যক্রম এবং পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আনজু নামে পরিচিত ওই ব্যক্তি গরু-মহিষের ব্যবসার আড়ালে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় পর্যায়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন, যার মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করা হয় বলে দাবি করা হচ্ছে। এলাকাবাসী আরও জানান, গবাদিপশুর মাংস ও বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধ, ময়লা-আবর্জনা এবং স্বাস্থ্যঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
অভিযোগ রয়েছে, ৫ ই আগস্ট এর পরে কিছু নামধারী বিএনপি'র সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করে এবং বিভিন্ন মহলের নাম ব্যবহার করে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এমনকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের নাম ভাঙিয়ে তিনি তার অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করছেন বলে স্থানীয়দের দাবি।
এলাকার সচেতন মহল জানান, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে অপরাধমূলক কার্যক্রম আরও বিস্তার লাভ করছে। তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।
এলাকাবাসী আশা করছেন, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি আমলে নিয়ে তদন্তপূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ