সংবাদ শিরোনাম

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে সংঘটিত সাম্প্রতিক

sub-editor    ০৯:০০ পিএম, ২০২৬-০৩-২৭    23

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে সংঘটিত সাম্প্রতিক

সুনামগঞ্জ প্রতিনিধি, সাব্বির হোসেন:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে সংঘটিত সাম্প্রতিক ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমাসি চাকমা।
পরিদর্শনকালে ইউএনও ঘটনাস্থলের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভাংচুরের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় একাধিক বসতবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে, যা গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন ইউএনও। ভুক্তভোগীরা ওই সময় উপস্থিত না থাকায় তাদের পরিবারের সদস্য ও স্বজনদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের কথা শুনে তিনি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমাসি চাকমা বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে মানবিক সহায়তা প্রদানসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, ভাংচুরের এই ঘটনায় এলাকায় সাময়িক অস্থিরতা সৃষ্টি হলেও প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ