বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০১ এএম
চট্টগ্রাম প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের প্রথম আইপি টেলিভিশন সিটিজি ক্রাইম টিভি-এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আগ্রাবাদ হোটেলে আয়োজিত এই ইফতার মাহফিলটি ছিল চট্টগ্রামের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন সাপ্তাহিক সিটিজি নিউজ-এর প্রধান সম্পাদক ও সিটিজি ক্রাইম টিভি-এর চেয়ারম্যান আজগর আলি মানিক। তার আমন্ত্রণে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কামাল উদ্দীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অভিজ্ঞ সাংবাদিক আবুল কালাম আজাদ।
ইফতার
মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জসিম উদ্দিন, মিজানুর রহমান মাহি, রাজা, আবছার, ওমর ফারুক, ওসমান গনি, নন্দিনী, আরিফ, সমুন, করিম, কাউছার, হোসেন আহমেদ জাবেদ, নাছির উদ্দীন, সাহেদ আলীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দীন বলেন,
“গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। সিটিজি ক্রাইম টিভি যেভাবে মানুষের পাশে থেকে সত্য তুলে ধরার চেষ্টা করছে তা সত্যিই প্রশংসনীয়।” সাপ্তাহিক সিটিজি নিউজের প্রধান সম্পাদক ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিক বলেন,
“সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ শক্তি। সত্য প্রকাশের মাধ্যমে সমাজকে আলোকিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সিটিজি ক্রাইম টিভি বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকবে।”
সভাপতির বক্তব্যে সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন,
“রমজানের এই পবিত্র মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্যকে আরও দৃঢ় করে।”
ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকরা এই আয়োজনকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত