সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০৯:১৪ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাৎকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সৌজন্য সাক্ষাৎকালে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।
এনামুল হক এনাম তার নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও চলমান কার্যক্রম সম্পর্কে দলীয় প্রধানকে অবহিত করেন। তিনি বলেন, পটিয়া অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎ শেষে উভয় নেতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দলীয় সূত্র জানায়, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
— আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন
নিজস্ব সংবাদদাতা
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত