বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ এএম
মোঃ আনোয়ারুল ইসলাম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কার পক্ষে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলার জছিমিঞা মডেল সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিস্তা নদী আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “নদীভাঙনের কারণে এ অঞ্চলের মানুষ বারবার সর্বস্ব হারাচ্ছে। আমরা
ক্ষমতায় গেলে নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রাস্তাঘাটসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপি কোনো ধরনের আপস করবে না। এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের পর আমরা সরকার গঠন করতে পারলে বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন আমাদের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করবে। এর ফলে এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
জনসভায় তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দিয়ে ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক সম্পাদক খোরশেদ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন
)
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. ওমর ফারুকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত