সংবাদ শিরোনাম

চাম্পাকে তালাকের অভিযোগ: টাকার বিনিময়ে সংসার ভাঙা, মাদক ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার দাবি

sub-editor    ১২:২৪ পিএম, ২০২৬-০২-০২    141

চাম্পাকে তালাকের অভিযোগ: টাকার বিনিময়ে সংসার ভাঙা, মাদক ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার দাবি

নিজস্ব প্রতিবেদক
আবদুর নবী লেদু কর্তৃক তার স্ত্রী চাম্পা আক্তারকে তালাক দেওয়াকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। ভুক্তভোগী চাম্পা আক্তারের অভিযোগ, দীর্ঘ ২২ বছরের সংসার পরিকল্পিতভাবে টাকার বিনিময়ে ভেঙে দেওয়া হয়েছে, যেখানে আবদুর নবী লেদুর দ্বিতীয় স্ত্রী লাকি আক্তার প্রত্যক্ষভাবে জড়িত।
ভুক্তভোগীর ভাষ্যমতে, আবদুর নবী লেদু একাধিক বিয়ে করেন এবং দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় চতুর্থ স্ত্রী চাম্পা আক্তারকে তালাক দিতে বাধ্য করা হয়। এ ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়েছে।  চাম্পা আক্তার আরও দাবি করেন, আবদুর নবী লেদু দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বলেন, “আমি এসব কাজে জড়াতে চাইনি। কিন্তু আমাকে জোর করে বিয়ারসহ মাদক বিক্রিতে ব্যবহার করা হয়েছে।”
অভিযোগে বলা হয়, বর্তমানে অভিযুক্ত ব্যক্তির পরিবারের সদস্যদের মাধ্যমে ওইসব অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় আধা-পাকা ঘর, ভবন ও জমি রয়েছে এবং ব্যাংকে নামে–বেনামে অর্থ রাখার অভিযোগও করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর আরও দাবি, এসব কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যেতে স্থানীয় থানায় নিয়মিত অর্থ দেওয়া হয়। তার ভাষায়, “মাসে মাসে টাকা দেওয়ার পর গ্রেপ্তার হবে কেন—এমন কথাও বলা হয়েছে।”
এছাড়া আবদুর নবী লেদুর বিরুদ্ধে একাধিক মামলা থাকার দাবি করেছেন চাম্পা আক্তার। তার অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ৩৪টি মামলা রয়েছে এবং একটি ছাত্র হত্যাকাণ্ডে তিনি মূল আসামি বলেও দাবি করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।  চাম্পা আক্তারের অভিযোগ, তাকে দিয়ে নামে–বেনামে মামলা বাণিজ্য করা হয়েছে এবং এখনো বিভিন্নভাবে হয়রানির চেষ্টা চলছে। এসব অভিযোগের পক্ষে তার কাছে প্রমাণ রয়েছে বলে তিনি দাবি করেন এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
এ বিষয়ে আবদুর নবী লেদু ও তার স্ত্রী লাকি আক্তারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সচেতন মহলের মতে, উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত জরুরি। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর

sub-editor

সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত

সর্বশেষ