বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ এএম
চট্টগ্রাম–১১ (বন্দর–ইপিজেড–পতেঙ্গা–ডবল মুরিং) আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দিন আকাশ ট্রাক প্রতীক নিয়ে জোরদার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি নিয়মিতভাবে বন্দর ইপিজেড, পতেঙ্গা ও ডবল মুরিং এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
প্রচারকালে ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন আকাশ জানান, তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতা ফারুক হাসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দলীয় নির্দেশনা ও জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়েই তিনি তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, “আমি জয়ী হলে ইনশাআল্লাহ জাতীয় সংসদে গিয়ে
দেশের জন্য, জনগণের জন্য নির্ভয়ে কথা বলবো। সাধারণ মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবো।”
তিনি আরও বলেন, “আমি এই এলাকার সন্তান, আপনাদেরই ছেলে। আপনারা আমাকে পাশে রাখুন, আমাকে দেখবেন—আমি কথা দিয়ে কথা রাখবো।”
এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা বলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দিন আকাশ একজন শিক্ষিত, যোগ্য ও সৎ প্রার্থী। তিনি এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নেতারা বলেন, “তিনি আপনাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে যাবেন—এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে বিশ্বাস রাখতে পারেন।”
স্থানীয়দের মতে, শিক্ষাগত যোগ্যতা, স্পষ্ট বক্তব্য ও এলাকার প্রতি দায়বদ্ধতার কারণে ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন আকাশ ধীরে ধীরে ভোটারদের আস্থা অর্জন করছেন। চট্টগ্রাম–১১ আসনে তাকে একজন সম্ভাবনাময় ও শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন অনেকে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত