বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮ এএম
চট্টগ্রাম প্রতিনিধি | নুরুল আবছার
দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে চট্টগ্রাম মহানগরীতে সৃষ্টি হয়েছে নজিরবিহীন রাজনৈতিক উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ। দিনভর নগরীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে মিছিল, শোডাউন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চট্টগ্রাম। নেতাকর্মীদের উপস্থিতিতে নগরীর রাস্তাঘাট কার্যত বিএনপির দখলে চলে আসে।
তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে সকাল থেকেই মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে খণ্ড খণ্ড মিছিল শুরু হয়। কোতোয়ালি থানা এলাকা থেকে হেলাল চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। বায়েজিদ ও পাঁচলাইশ এলাকা থেকে সবুজের নেতৃত্বে
হাজারো নেতাকর্মী অংশ নেন শোডাউনে। অক্সিজেন এলাকা থেকে নাজিমুদ্দিন হিরুর নেতৃত্বে এবং আলকরন ওয়ার্ড থেকে আবদুল মন্নানের নেতৃত্বে পৃথক মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বহদ্দারহাট এলাকা থেকে হান্নান রহিম তালুকদারের নেতৃত্বে বিশাল বহর নিয়ে নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।
মিছিলগুলো বিভিন্ন দিক থেকে এসে একত্রিত হয় প্রলোগাউন্ড মাঠে। সেখানে নেতাকর্মীদের ঢল নামে এবং মাঠটি অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। স্লোগান ও করতালির মাধ্যমে নেতাকর্মীরা তারেক রহমানের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমন চট্টগ্রামের রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করেছে। তারা বলেন, এই উপস্থিতি আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীতে বিএনপির নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি দলটির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত